হোম > জাতীয়

দ্রুতই বিমানবন্দরে পিসিআর টেস্ট মেশিন বসানো হবে: প্রবাসী কল্যাণ মন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

দ্রুততম সময়ের মধ্যে বিমানবন্দরে পিসিআর টেস্ট মেশিন বসানো হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। মন্ত্রী বলেন, 'সক্ষমতার দিক থেকে সাতটি কোম্পানিকে আমলে নেওয়া হয়েছে। এই সাত কোম্পানির মধ্য থেকেই কাজ দেওয়া হবে। কারা কাজ পাবে এই সিদ্ধান্ত আজকেই হয়ে যাবে।'

এর আগে আজ মঙ্গলবার সকাল থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে প্রবাসী কল্যাণ ভবনের সামনে র‍্যাপিড পিসিআর ল্যাব বা করোনা পরীক্ষার মেশিন বসানোর দাবিতে আমরণ অনশনের ঘোষণা দেয় দুবাইসহ বিভিন্ন দেশগামী প্রবাসীরা। দুপুর পর্যন্ত তাঁরা বিক্ষোভ করে। তাঁদের দাবির প্রেক্ষিতে দ্রুত বিষয়টি সমাধানের লক্ষ্যে প্রবাসীদের সঙ্গে আলোচনায় বসে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। আলোচনা শেষে সাংবাদিকদের সিদ্ধান্ত জানানো হয়।

প্রবাসী কর্মীরা বলছেন, 'আগস্ট মাসে আরব আমিরাত জানিয়েছে কোনো দেশের বিমানবন্দরে ল্যাব না থাকলে সে দেশের নাগরিকেরা আমিরাতে যেতে পারবেন না। এর এক মাস পেরিয়ে গেলেও স্বাস্থ্য অধিদপ্তর ল্যাব স্থাপনের উদ্যোগ নেয়নি বিমানবন্দর কর্তৃপক্ষ। প্রবাসীরা আন্দোলন করার পর প্রধানমন্ত্রীর নজরে এলে তিনি নির্দেশনা দিলেন, তাতেও গড়িমসি। অথচ নেপাল, পাকিস্তানের মতো দেশগুলোও এক মাস আগেই ল্যাব স্থাপন করেছে। তাঁদের কর্মীরা আরব আমিরাতে যেতে পারছে।'

সমুদ্রে মাছের অভয়াশ্রম তৈরি করা হচ্ছে: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে জাপানি প্রতিষ্ঠান ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

জাপানি এমপির পোস্টের অনুবাদ বিপর্যয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম নিয়ে বিভ্রান্তি

জেবিআইসির গভর্নর ও প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক, ঢাকায় কার্যালয় খোলা নিয়ে আলোচনা

ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য সমীচীন হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ-মালয়েশিয়া আলোচনা: মুক্ত বাণিজ্য চুক্তির পথে দুই দেশ

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: জয়-পরাজয়ের নিয়ামক হতে পারে হিন্দু ভোটার

বীরশ্রেষ্ঠ হামিদুরের মৃত্যুবার্ষিকী আজ

১০ পরিবারের ৭টিতে ডেঙ্গু ও চিকুনগুনিয়া

তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা জাপান প্রধানমন্ত্রীর