হোম > জাতীয়

‘পুশ ইন’ গ্রহণযোগ্য নয়, ভারতের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে: খলিলুর রহমান

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান। ছবি : সংগৃহীত

বাংলাদেশের নাগরিক দাবি করে কিছু মানুষকে জোর করে ভারত থেকে সীমান্তের এপারে ‘পুশ ইন’ অর্থাৎ ঠেলে দেওয়ার প্রচেষ্টার প্রতিবাদ জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান। আজ বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের কাছে এই প্রতিক্রিয়া জানান।

এর আগে তিনি অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন।

পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে খলিলুর রহমান বলেন, ‘ভারত থেকে জোর করে মানুষ প্রবেশ করানোর খবর আমরা পাচ্ছি। দেশের নাগরিক হলে আনুষ্ঠানিক প্রক্রিয়ায় তা জানাতে হবে। এ ধরনের ঘটনা গ্রহণযোগ্য নয়।’

কুড়িগ্রাম, খাগড়াছড়িসহ বিভিন্ন সীমান্ত দিয়ে গতকাল মঙ্গলবার সকালে ভারত ৩৬ জন রোহিঙ্গাসহ শতাধিক ব্যক্তিকে বাংলাদেশের ভেতরে ঠেলে দেয়।

পুশ ইনের বিষয়ে ভারত সরকারের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে জানিয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেন, তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। তাদের বলা হবে, বাংলাদেশের নাগরিক হলে আনুষ্ঠানিক প্রক্রিয়ায় তাঁদের পাঠানো যেত।

খলিলুর রহমান আরও বলেন, সরকার প্রত্যেক ব্যক্তির ঘটনা আলাদাভাবে দেখছে। কেউ বাংলাদেশের নাগরিক প্রমাণ হলে তাকে সরকার গ্রহণ করবে। তবে এটা আনুষ্ঠানিক প্রক্রিয়ায় হতে হবে।

অতিবৃষ্টি, পাহাড়ি ঢলে মৃতের সংখ্যা বেড়ে ৫৬

প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ৫ হাজার বিদেশি বিশেষজ্ঞ ও শ্রমিক কর্মরত: সংসদে বিজ্ঞান মন্ত্রী

অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার তোহিদুল বরখাস্ত

সরকার সর্বাত্মকভাবে তরুণ উদ্যোক্তাদের পাশে থাকবে: প্রধানমন্ত্রী

সবার সঙ্গে কথা বলেই এইচএসসি পরীক্ষা বহাল রাখা হয়েছিল: শিক্ষামন্ত্রী

শেখ হাসিনা অপ্রাসঙ্গিক, তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ নেই: জাহেদ উর রহমান

ভুল দুই প্রশ্নের পূর্ণমান পাবে শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী

জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন ১৫ জুলাই থেকে ৫ আগস্টের মধ্যে: সংস্কৃতিমন্ত্রী

ছয় স্টার্টআপকে অনুদান সরকারের, প্রতিনিধিদের হাতে চেক তুলে দিলেন প্রধানমন্ত্রী