হোম > জাতীয়

তিন জেলায় নতুন এসপিসহ ৬ পুলিশ কর্মকর্তার পদায়ন

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

দেশের তিন জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) সহ ছয় পুলিশ কর্মকর্তাকে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা-১ থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এই প্রজ্ঞাপনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বর্তমান পদ থেকে নতুন দায়িত্বে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, শেরপুর, নাটোর ও খুলনা জেলায় এই নতুন তিন পুলিশ সুপার নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া বাকি তিনজনকে এপিবিএন, পিবিআই ও খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে বদলি করা হয়েছে।

‎‎প্রজ্ঞাপন অনুযায়ী, শেরপুর জেলার পুলিশ সুপার হিসেবে কর্মরত মো. কামরুল ইসলামকে খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে বদলি করা হয়েছে। ডিএমপির উপপুলিশ কমিশনার পদে থাকা এ. কে. এম জহিরুল ইসলামকে শেরপুর জেলার পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। একইভাবে নাটোর জেলার পুলিশ সুপার হিসেবে কর্মরত মুহম্মদ আব্দুল ওয়াহাবকে এপিবিএনের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

‎‎এছাড়া এপিবিএনের পুলিশ সুপারের দায়িত্বে থাকা মোহাম্মদ শরীফুল হককে নাটোর জেলার পুলিশ সুপার পদে পদায়ন করা হয়েছে। খুলনা জেলার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমানকে পিবিআইয়ের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। খুলনা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার মোহাম্মদ তাজুল ইসলামকে খুলনা জেলার পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

‎‎প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

প্রধানমন্ত্রীর নৈশভোজ: শরিকদের প্রত্যাশা মেটানো চ্যালেঞ্জ হবে বিএনপির

খাদ্যনিরাপত্তা জোরদারে সমন্বিত উদ্যোগ চান বিশেষজ্ঞরা

ক্রিপ্টোকারেন্সি লেনদেনে জড়িতের অভিযোগে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা বরখাস্ত

শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান

সংসদে আইন পাস ও স্থায়ী কমিটি গঠনে বিধি লঙ্ঘনের অভিযোগ টিআইবির

বেনজীরকে ফেরাতে দুবাই পুলিশের প্রশ্নের জবাব দিচ্ছে দুদক

স্থানীয় নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকেরা: ইসির সুপারিশ

পুলিশের ডিআইজি ও এসপি পদমর্যাদার ১৪ কর্মকর্তাকে একযোগে বদলি

রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

নতুন কুঁড়ি স্পোর্টস: জাতীয় পর্ব শুরু, সেপ্টেম্বরে দ্বিতীয় আসর