হোম > জাতীয়

ইলিয়াস আলী গুমের অভিযোগে বিমানবাহিনীর কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ইলিয়াস আলী। ফাইল ছবি

বিএনপি নেতা এম ইলিয়াস আলীকে গুমের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় বাংলাদেশ বিমানবাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমান সাইফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আজ রোববার রাষ্ট্রপক্ষের করা আবেদনের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই আদেশ দেন।

সে সঙ্গে এই মামলার পরবর্তী শুনানির জন্য ২৩ আগস্ট দিন ধার্য করা হয়েছে বলে জানিয়েছেন প্রসিকিউটর শাইখ মাহদী। তিনি বলেন, তদন্তে ইলিয়াস আলীকে গুমের ঘটনায় সাইফুর রহমানের প্রাথমিক সংশ্লিষ্টতা পেয়েছেন তদন্ত কর্মকর্তা।

সাইফুর রহমান এ মামলায় সর্বশেষ অভিযুক্ত ব্যক্তি, যাঁর বিরুদ্ধে ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। সাইফুর রহমান ইতিমধ্যে নিরাপত্তা বাহিনীর হেফাজতে রয়েছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে খবর ছড়িয়েছে। তবে এ-সংক্রান্ত কোনো নিশ্চিত তথ্য জানা যায়নি।

এর আগে ইলিয়াস আলী গুমের ঘটনায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানকে গ্রেপ্তার করা হয়।

২০১২ সালের ১৭ এপ্রিল রাতে ইলিয়াস আলী ও তাঁর গাড়িচালক আনসার নিখোঁজ হন। সে সময় ইলিয়াস সিলেট বিভাগে বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদকও ছিলেন। সিলেট-২ আসন থেকে তিনি দুবার সংসদ সদস্য নির্বাচিত হন।

অন্যদিকে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন করা হয়। এতে বলা হয়, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ইন্টারনেটের গতি ধীর করার নির্দেশ দিয়েছিলেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সেই নির্দেশনা অনুমোদন করেছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর তা কার্যকর করেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

শুনানিতে বিটিআরসির একটি নথি জমা দেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম। পরে তা ট্রাইব্যুনালে বাজিয়ে শোনানো হয়।

তথ্য গোপন করায় আইনজীবীকে ২৫ হাজার টাকা জরিমানা

ইন্টারনেটটা একটু স্লো করে দাও—পলককে ওবায়দুল কাদের

মিথ্যা মামলা প্রত্যাহারসহ প্রধানমন্ত্রীর কাছে হেফাজতের ৯ দফা দাবি

রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজনে ৬ কমিটি

মির্জা ফখরুলই কি হচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি

মাসব্যাপী বৃক্ষমেলায় ১৬ কোটি টাকায় ১৬ লাখ চারা বিক্রি হয়েছে: পরিবেশমন্ত্রী

মহাস্থানগড়ে নির্মাণকাজের ওপর স্থিতাবস্থা

রিজার্ভ চুরি: ৯৭ বার পেছাল মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ

চলতি অর্থবছরে ৪১ লাখ মাকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী

যুক্তরাজ্যে আশ্রয়প্রার্থীদের তালিকায় শীর্ষ পাঁচে বাংলাদেশ