হোম > জাতীয়

রাষ্ট্রপতির সঙ্গে পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতাদের সাক্ষাৎ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

পাবনা সদরের চরভবানিপুরে একটি শাহী জামে মসজিদের নির্মাণকাজের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেন রাষ্ট্রপতি। ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (পিসিসিআই) নেতারা। পিসিসিআইয়ের সভাপতি মো. ফোরকান রেজা বিশ্বাস বাদশার নেতৃত্বে সংগঠনটির একটি প্রতিনিধিদল পাবনা সার্কিট হাউসে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি ও পরিচালকেরা।

সাক্ষাৎকালে নেতারা পাবনা জেলায় ৫ হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টির বিশেষ উদ্যোগসহ সংগঠনের সার্বিক কর্মকাণ্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। রাষ্ট্রপতি তাঁদের এই উদ্যোগ ও কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং সম্ভাবনাকে কাজে লাগানোর আহ্বান জানান।

পিসিসিআই নেতাদের সঙ্গে বৈঠকের আগে ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি আব্দুল মান্নান টিপুর নেতৃত্বে সাংবাদিকদের একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় সাংবাদিকেরা স্থানীয় বিভিন্ন বিষয় নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে মতবিনিময় করেন।

সকালে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পাবনা সদরের চরভবানিপুরে যান। সেখানে তিনি একটি শাহি জামে মসজিদের নির্মাণকাজের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেন। রাষ্ট্রপতির এই সফরের সময় তাঁর সঙ্গে সংশ্লিষ্ট সচিবেরা উপস্থিত ছিলেন।

বিমানে পারফরম্যান্সভিত্তিক পদোন্নতি, শূন্য পদ দ্রুত পূরণের নির্দেশ

আইজিপির সঙ্গে মাল্টার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

দেশে জ্বালানির সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

হত্যা মামলায় ডিজিএফআইয়ের সাবেক কর্মকর্তা আফজাল নাছের ৬ দিনের রিমান্ডে

জুলাই অভ্যুত্থানকারীদের ওপর হামলাকারী যে বাহিনীরই হোক, বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

টেলিযোগাযোগ ও স্যাটেলাইট খাতে সহযোগিতা বাড়াতে আগ্রহী ফ্রান্স

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

সাড়ে ৩ লাখ রোহিঙ্গার তথ্য যাচাই সম্পন্ন, প্রত্যাবাসনে বাধা মিয়ানমারে সংঘাত: পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশে কোনো রকমের মব কালচার থাকবে না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ