হোম > জাতীয়

চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আইসিইউতে

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

মুস্তাফা মনোয়ার। ছবি: সংগৃহীত

চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চার দিন ধরে তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রয়েছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, ১৪ জুন শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে রাজধানীর স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। জরুরি বিভাগে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা তাঁর শারীরিক পরিস্থিতি বিবেচনায় আইসিইউতে স্থানান্তরের সিদ্ধান্ত নেন।

শিল্পীর স্ত্রী মেরী মনোয়ার গণমাধ্যমকে জানান, রক্তচাপ ও শরীরে অক্সিজেনের মাত্রা আশঙ্কাজনকভাবে কমে যাচ্ছিল। তাই তাঁকে চিকিৎসকদের পরামর্শে আইসিইউতে ভর্তি রাখা হয়েছে। সেখানে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা চলছে। তাঁর অবস্থা কিছুটা উন্নতির দিকে।

দীর্ঘদিন ধরে বয়সজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছেন এই গুণী শিল্পী। বছর দুয়েক ধরে তিনি নানা ধরনের শারীরিক জটিলতার মধ্য দিয়ে যাচ্ছেন। এর আগে ২০২৪ সালের সেপ্টেম্বরেও তাঁর শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় একবার লাইফ সাপোর্টে নিতে হয়েছিল। পরে সেই পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলেও এবার নিউমোনিয়ার ব্যাকটেরিয়াজনিত সংক্রমণে নতুন করে শারীরিক জটিলতা দেখা দিয়েছে।

মুস্তাফা মনোয়ার দেশের চিত্রকলা ও সংস্কৃতিতে এক প্রতিষ্ঠিত নাম। তাঁর কর্মজীবন শুরু হয়েছিল আর্ট কলেজে শিক্ষকতা দিয়ে। পরে তিনি আধুনিক পুতুল নাট্যের পথিকৃৎ হিসেবে পরিচিতি পান। টেলিভিশনে শিশুদের জন্য তাঁর তৈরি বিভিন্ন অনুষ্ঠান প্রজন্মের পর প্রজন্মকে মুগ্ধ করেছে। বিশেষ করে তাঁর নির্দেশিত ‘রক্তকরবী’ নাটক ব্যাপক প্রশংসা কুড়ায়।

শিল্প ও সংস্কৃতিতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ২০০৪ সালে দেশের অন্যতম সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদক লাভ করেন। এ ছাড়া বাংলাদেশ শিল্পকলা একাডেমির ‘সুলতান স্বর্ণপদক’-এ ভূষিত হন।

বাজেটের বাস্তবায়নযোগ্যতা নিয়ে সংশয় রয়েছে: সংসদে রুমিন ফারহানা

পরীমণি ইস্যুতে বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

প্রধানমন্ত্রীর সামনে বক্তব্যের সুযোগ না পাওয়ায় ক্ষোভ সেলিম ভূঁইয়ার

‘জঙ্গি নাটক’ সাজিয়ে সাংবাদিকদের সামনে হাজির করা হয়েছিল: জবানবন্দি

এখন কি আমরা বলব—সবার আগে বগুড়া: সংসদে আতিক মোজাহিদ

মুতা বিয়ে, মামুনুল হককে নিয়ে সংসদে যা বললেন স্পিকার

রোহিঙ্গা শরণার্থীদের জন্য ১৪ মিলিয়ন ইউরো সহায়তা দিচ্ছে ইইউ

সেই জামায়াত এমপিকে ওভেন দিতে চাইলেন পার্থ

এমপিরা ধর্মীয় রীতি অনুযায়ী সংসদে সম্মান জানাতে পারবেন: স্পিকার

বাংলাদেশ-ভারতের সংলাপের মাধ্যমে পুশ ইন সমস্যা সমাধান করা উচিত: জাতিসংঘ