নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রিগ্যাসিফায়েড লিকুইফাইড ন্যাচারাল গ্যাস (আরএলএনজি) সরবরাহ হ্রাস পাওয়ায় তিতাস গ্যাসের আওতাভুক্ত এলাকায় আগামী চার দিন সব শ্রেণির গ্রাহক পর্যায়ে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
আজ সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস কর্তৃপক্ষ এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২২ জুন রাত থেকে ২৫ জুন পর্যন্ত এ পরিস্থিত অব্যাহত থাকতে পারে। এ কারণে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।