হোম > জাতীয়

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বাংলাদেশে ১৬ জুলাই অর্ধদিবস রাষ্ট্রীয় শোক

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

গুলশানে কাতার দূতাবাসে শোক বইয়ে স্বাক্ষর করেন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: আজকের পত্রিকা

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। এর অংশ হিসেবে আগামী বৃহস্পতিবার (১৬ জুলাই) অর্ধদিবস রাষ্ট্রীয় শোক পালিত হবে। এ কথা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ সোমবার (১৩ জুলাই) গুলশানে কাতার দূতাবাসে শোক বইয়ে স্বাক্ষর করেন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকারের জ্যেষ্ঠতম মন্ত্রী হিসেবে তিনি এ শোকবার্তায় স্বাক্ষর করেন।

এ সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

শোকবার্তায় মন্ত্রী শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। তিনি বাংলাদেশ সরকার, বাংলাদেশের জনগণ ও নিজের পক্ষ থেকে কাতার সরকার, রাজপরিবার এবং ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি গভীর সমবেদনা ও আন্তরিক সহমর্মিতা জ্ঞাপন করেন।

বাংলাদেশ কাতারের সঙ্গে দীর্ঘদিনের ঘনিষ্ঠ, আন্তরিক ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে অত্যন্ত গুরুত্বের সঙ্গে মূল্যায়ন করে বলে উল্লেখ করেন মির্জা ফখরুল।

মির্জা ফখরুল আরও জানান, শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে শোক প্রকাশের অংশ হিসেবে বাংলাদেশ সরকার আগামী বৃহস্পতিবার অর্ধদিবস রাষ্ট্রীয় শোক পালন করবে।

এ ছাড়া, কাতারের আমির, রাজপরিবার ও ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি বাংলাদেশের সংহতি এবং সমবেদনা জানাতে জাতীয় সংসদের স্পিকারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল দোহা সফর করবে।

মডেল মসজিদ নির্মাণে দুর্নীতির তদন্ত হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা পরিস্থিতিতে বিদ্যুৎ-সেবা নিশ্চিত করতে নিয়ন্ত্রণকক্ষ চালু

আদ্-দ্বীন হাসপাতাল আবার পরিদর্শন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

কুয়েতে বাংলাদেশি প্রবাসীদের ওটিপি ও ব্যক্তিগত তথ্য না দেওয়ার সতর্কবার্তা

অতিবৃষ্টি-বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য সাড়ে ৪ কোটি টাকা ও ৯ হাজার টন চাল বরাদ্দ

হজ ফ্লাইটের কর-চার্জ কমাতে বাংলাদেশকে সৌদির সহযোগিতার আশ্বাস

নয়াদিল্লিতে বিমসটেক বৈঠকে অংশ নিচ্ছে বাংলাদেশ, প্রতিনিধিত্ব করবেন প্রতিরক্ষা উপদেষ্টা

স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা গভীর: প্রধানমন্ত্রী

বন্যা পরিস্থিতির অবনতি, ১১ জেলার চিকিৎসাকর্মীদের ছুটি বাতিল

অনলাইন জুয়া ও অর্থ পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার