হোম > জাতীয়

আগস্টেই জাতীয় গ্রিডে যুক্ত হবে রূপপুরের বিদ্যুৎ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ছবি: এএফপি

দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ‘রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প’ থেকে আগামী আগস্টের শেষ নাগাদ পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ-সরবরাহ শুরু হতে যাচ্ছে। প্রাথমিক পর্যায়ে এই কেন্দ্র থেকে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে।

আজ রোববার জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম এই তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে প্রশ্নোত্তর পর্বটি টেবিলে উত্থাপিত হয়।

জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুলের এক প্রশ্নের জবাবে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পটি দীর্ঘদিনের পরিকল্পনা, নির্মাণ ও প্রস্তুতিমূলক কাজ শেষে বর্তমানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধাপে পৌঁছেছে।

মন্ত্রী বলেন, ‘প্রকল্পটি বর্তমানে চূড়ান্ত “কমিশনিং ও স্টার্টআপ” পর্যায়ে রয়েছে। বিদ্যুৎ উৎপাদন শুরু করার ঠিক পূর্ববর্তী ধাপটি অত্যন্ত জটিল ও সংবেদনশীল।’

সংশ্লিষ্ট প্রকৌশলীদের মতে, পারমাণবিক চুল্লি থেকে নিরাপদ ও সফলভাবে বিদ্যুৎ উৎপাদনের জন্য এই কমিশনিং প্রক্রিয়া অত্যন্ত সতর্কতার সঙ্গে সম্পন্ন করতে হয়। সব ধরনের কারিগরি ও নিরাপত্তা পরীক্ষা সফলভাবে শেষ হওয়ার পরই মূলত জাতীয় গ্রিডে এই বিদ্যুৎ সঞ্চালন করা হবে।

চলতি ২০২৬ সালের আগস্ট মাসের শেষ নাগাদ এই কেন্দ্র থেকে প্রথমবারের মতো জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের আশা প্রকাশ করে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী বলেন, ‘এটি বাংলাদেশের বিদ্যুৎ খাতের ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা করবে।’

মন্ত্রী আরও যোগ করেন, এই বিদ্যুৎকেন্দ্র চালু হওয়ার মাধ্যমে দেশের সার্বিক জ্বালানি নিরাপত্তা আরও সুসংহত হবে। বিশেষ করে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ-সরবরাহ নিশ্চিত করা এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ‘সবুজ জ্বালানি’ (ক্লিন এনার্জি) ব্যবহারের ক্ষেত্রে বাংলাদেশ আরও এক ধাপ এগিয়ে যাবে।

পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পটি রাশিয়ার কারিগরি ও আর্থিক সহায়তায় বাস্তবায়িত হচ্ছে। এই প্রকল্পে দুটি ইউনিট রয়েছে, যার প্রতিটির উৎপাদন ক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট।

বিশেষজ্ঞরা বলছেন, রূপপুর থেকে উৎপাদিত বিদ্যুৎ দেশের ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা মেটাতে দীর্ঘ মেয়াদে বড় ভূমিকা রাখবে। বিশেষ করে কয়লা ও গ্যাস-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের ওপর নির্ভরতা কমিয়ে পরিবেশবান্ধব পারমাণবিক শক্তির ব্যবহার দেশের গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাসে সহায়ক হবে।

সংসদে ভবনে শিক্ষার্থীদের নিয়ে প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজ

ঢাকায় নতুন কমিশনার, কুমিল্লা-সিলেটে নতুন ডিসি

জুলাই গণ-অভ্যুত্থানের নেতৃত্ব নিয়ে সংসদে সরকারি ও বিরোধী দলের বিতর্ক

কড়াইল বস্তিসহ ৫৮ স্থানে নির্মাণ করা হবে ১ লাখ সাশ্রয়ী ফ্ল্যাট: সংসদে মন্ত্রী

এত ব্যাংকের দরকার নেই বাংলাদেশে: মাহবুব উদ্দিন খোকন

বেসরকারি শিক্ষক-কর্মচারী অবসর সুবিধা বোর্ডে ঝুলে আছে ৬৭ হাজার আবেদন: সংসদে শিক্ষামন্ত্রী

মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পারসোতে আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি ও দুজনকে হত্যা: তিন পুলিশ কর্মকর্তার মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন

৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল করা হোক: সংসদে মাহবুব উদ্দিন খোকন

৫ দিনের সফরে চেক রিপাবলিক ও স্লোভাকিয়া গেলেন সেনাপ্রধান