হোম > জাতীয়

ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে কাল, চলবে ৮ কার্যদিবস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদের চলতি অধিবেশন আগামীকাল সোমবার শুরু হয়ে ১৮ নভেম্বর পর্যন্ত চলবে। অধিবেশনে তিনটি অধ্যাদেশ উত্থাপন করা হবে। এ ছাড়া একটি বিল সংসদে এসেছে, আরও দুই-একটি আসতে পারে। এসব বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নিতে প্রয়োজনে অধিবেশনের সময় বাড়ানো হবে।

আজ রোববার জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান চিফ হুইপ নূরুল ইসলাম মনি। তিনি বলেন, ‘আগামীকাল (সোমবার) থেকে শুরু করে আমরা ১৮ তারিখ পর্যন্ত পার্লামেন্ট চালাব। আজকে কার্য উপদেষ্টা কমিটিতে সে সিদ্ধান্ত হয়েছে।’

চিফ হুইপ বলেন, ইতিমধ্যে তিনটি অধ্যাদেশ ও একটি বিল সংসদে এসেছে। আরও দুই-একটি বিল আসতে পারে। অধ্যাদেশ ও বিলগুলো সংসদ সদস্যদের (এমপি) মধ্যে বিতরণ করা হয়েছে। ফলে এগুলো নিয়ে প্রস্তুতি নেওয়ার জন্য এমপিদের যথেষ্ট সময় রয়েছে।

নূরুল ইসলাম মনি বলেন, ‘বিরোধী দল ও সরকারি দল আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি যে—যে অধ্যাদেশগুলো এসেছে; অধ্যাদেশ, বিল ইতিমধ্যেই ডিস্ট্রিবিউট করা হয়েছে এবং সব সংসদ সদস্য বিলগুলো পেয়েছে; তো সুতরাং, এ বিষয়ে তাদের প্রস্তুতি নেওয়া কোনো কঠিন ব্যাপার না, সেটা তারা নিতে পারবে।’

প্রয়োজনে আলোচনার জন্য সময় বাড়ানো হবে জানিয়ে চিফ হুইপ বলেন, ‘এ জন্য আমাদের টাইম কণ্ডন করার যদি দরকার পড়ে, প্রয়োজন হয়; তাহলে আমরা করব—সে ব্যাপারে আমরা ঐকমত্য পোষণ করেছি।’

অধিবেশনে প্রশ্নোত্তর পর্ব, ৭১ বিধি ও জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে বলেও জানান তিনি।

অধ্যাদেশ সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে চিফ হুইপ বলেন, সংসদ অধিবেশন না থাকলে কোনো আইন করার প্রয়োজন হলে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করেন। এটি আইনের মতোই কার্যকর হয়। সংসদ বসার পর প্রথম দিনেই অধ্যাদেশ সংসদে উত্থাপন করতে হয়। ৩০ দিনের মধ্যে সংসদে পাস না হলে অধ্যাদেশের কার্যকারিতা থাকে না বলে জানান তিনি।

তিনটি অধ্যাদেশের বিষয়ে চিফ হুইপ বলেন, অধ্যাদেশগুলো তিন দিন আগেই তাদের কাছে পৌঁছে গেছে, সবার কাছে।

এগুলো হলো সরকারি ক্রয়সংক্রান্ত অধ্যাদেশ, মূল্য সংযোজন কর (ভ্যাট)-সংক্রান্ত অধ্যাদেশ ও বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ।

অধ্যাদেশগুলো নিয়ে বিরোধী দলের প্রস্তুতির বিষয়ে প্রশ্ন করা হলে চিফ হুইপ বলেন, এগুলো স্থায়ী কমিটিতে যাবে। সেখানে আলোচনা শেষে এক বা দুই দিনের মধ্যে প্রতিবেদন দেওয়া সম্ভব হবে। প্রয়োজন হলে কিছু শব্দ বা অক্ষরে পরিবর্তন আসতে পারে। বিরোধীদলীয় নেতার দেশের বাইরে যাওয়ার বিষয়টিও অধিবেশন সংক্ষিপ্ত করার ক্ষেত্রে বিবেচনায় নেওয়া হয়েছে বলে জানান তিনি।

‘সাক্ষীরা বলেন-তাঁরা ন্যায়বিচার চান, আমিও ন্যায়বিচার চাচ্ছি’—ট্রাইব্যুনালে সালমান এফ রহমান

সংসদের চতুর্থ অধিবেশনে উঠছে যে ৩ অধ্যাদেশ, বিল

জাতীয় সংসদ চত্বরকে ‘ধূমপানমুক্ত এলাকা’ ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউপিতে ভোট, ইভিএম আর নয়: ইসি সচিব

বিপদে কাজে আসবে যেসব হটলাইন নম্বর

শূন্য অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় চাকরি, লটারিতে প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জন

বন্দর কর্তৃপক্ষের এফডিআর সরকারি ব্যাংকে রাখার সুপারিশ

সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত

৩৫ টাকা দরে ধান ও ৪৯ টাকায় চাল সংগ্রহ করবে সরকার, লক্ষ্য ৮ লাখ টন

এসআরবির মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ করলেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ