হোম > জাতীয়

৬ সিটির প্রশাসক নিয়োগ চ্যালেঞ্জ করে রিট

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ফাইল ছবি

ঢাকার দুই সিটিসহ ছয় সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করা হয়েছে। আজ বুধবার সুপ্রিম কোর্টের ৬ আইনজীবী এই রিট দায়ের করেন। রিটে স্থানীয় সরকার সচিব, প্রধান নির্বাচন কমিশনার ও ৬ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তাকে বিবাদী করা হয়েছে।

রিটকারীরা হলেন মো. গোলাম কিবরিয়া, জিল্লুর রহমান, মো. আবু দাউদ নিজামী, মো. আল মুত্তাকী বিল্লাহ, মো. ইসমাঈল হোসেন ও সাইফুল্লাহ খালেদ।

রিটে ৩০ দিনের মধ্যে নির্বাচন এবং নির্বাচনের আগ পর্যন্ত জেলা প্রশাসকদের দিয়ে সিটি করপোরেশনের কার্যক্রম পরিচালনার নির্দেশনা চাওয়া হয়েছে। সেইসঙ্গে ৬ সিটির প্রশাসকদের নিয়োগ কেন অবৈধ ঘোষণা করা হবে না এই মর্মে রুল জারির আরজি জানানো হয়েছে আবেদনে।

এর আগে গত ২২ ফেব্রুয়ারি দেশের ছয় সিটি করপোরেশনে ছয়জন পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দেয় সরকার। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মো. আব্দুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনে মো. শফিকুল ইসলাম খান, খুলনা সিটি করপোরেশনে নজরুল ইসলাম মঞ্জু, সিলেট সিটি করপোরেশনে আব্দুল কাইয়ুম চৌধুরী, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে মো. সাখাওয়াত হোসেন খান, গাজীপুর সিটি করপোরেশনে মো. শওকত হোসেন সরকারকে নিয়োগ দেওয়া হয়।

পঞ্চদশ সংশোধনী নিয়ে হাইকোর্টের রায় বহাল

ভুয়া খবর স্বপ্রণোদিত তদন্ত করতে পারবে প্রেস কাউন্সিল, আইন সংশোধনের প্রস্তাব

মিনি কোল্ডস্টোরেজ প্রকল্পের কার্যক্রম অনুসন্ধানে তদন্ত কমিটি

সাংবাদিকদের নিবন্ধন ও ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে আইন সংশোধনের প্রস্তাব

এজলাস সংকট নিরসনে তালিকা চেয়েছে আইন মন্ত্রণালয়

মালখানা ব্যবস্থাপনায় কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের

সশস্ত্র বাহিনীর বঞ্চিতদের ফের আবেদনের সুযোগ

বেসরকারি কোম্পানিগুলোর সঙ্গে চুক্তি চাইলেই বাতিল সম্ভব নয়: সংসদে বিদ্যুৎমন্ত্রী

পুরো চট্টগ্রাম আজ পানিতে ভাসছে: সংসদে শাহজাহান চৌধুরী

সরকারি হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি মোহাম্মদ তাহের