হোম > জাতীয়

ফেলানীর নামে নামকরণ হচ্ছে গুলশান ২ থেকে প্রগতি সরণি সড়কের: আসিফ মাহমুদ

ইউএনবি

সীমান্তে নিহত কিশোরী ফেলানী খাতুনের স্মৃতিকে সম্মান জানিয়ে সড়কটির নামকরণ করা হচ্ছে।

রাজধানীর গুলশান ২ গোলচত্বর থেকে প্রগতি সরণি পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটির নাম হচ্ছে ‘ফেলানী অ্যাভিনিউ’। কুড়িগ্রাম সীমান্তে ভারতের বিএসএফের গুলিতে নিহত কিশোরী ফেলানী খাতুনের স্মৃতিকে সম্মান জানিয়ে সড়কটির নামকরণ করা হচ্ছে।

আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) অন্তর্বর্তী সরকারের বিদায়ী উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করে প্রথম সড়কটির নতুন এই নাম জানান।

পোস্টে বলা হয়, সীমান্তে বিএসএফের গুলিতে নিহত কিশোরী ফেলানীর স্মরণে ডিপ্লোম্যাটিক জোনের গুলশান–২ থেকে প্রগতি সরণি পর্যন্ত সড়কটির নামকরণ করা হয়েছে ‘ফেলানী অ্যাভিনিউ’। বিদায়ী স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ স্ট্যাটাস দিলেও সড়কের নামকরণ পুনঃনামকরণের এখতিয়ার ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি)।

ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ আজ (বৃহস্পতিবার) ইউএনবিকে বলেন, ‘ডিএনসিসি আনুষ্ঠানিকভাবে গুলশান-২ থেকে প্রগতি সরণি সড়কটির নামকরণ করেছে ফেলানী অ্যাভিনিউ। এ বিষয়ে সব প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত হয়েছে। নামকরণের সব সরকারি প্রক্রিয়াও শেষ। ডিসেম্বরের যেকোনো সময় ফেলানী অ্যাভিনিউয়ের নেমপ্লেট স্থাপন ও উন্মোচন করা হবে।’

২০১১ সালের ৭ জানুয়ারি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্তে ঘটে যায় হৃদয়বিদারক ফেলানী হত্যাকাণ্ড। ভারত থেকে বাবার সঙ্গে দেশে ফেরার পথে ১৫ বছরের এই কিশোরী বিএসএফের গুলিতে প্রাণ হারায়। গুলিবিদ্ধ হওয়ার পর কাঁটাতারে দীর্ঘ চার ঘণ্টার বেশি সময় ধরে ঝুলে থাকা ফেলানীর নিথর দেহ দেশ-বিদেশের গণমাধ্যমে ব্যাপক আলোড়ন তোলে এবং সীমান্ত নিরাপত্তা নিয়ে তীব্র আলোচনা সৃষ্টি করে।

এর পর থেকে বিভিন্ন সংগঠন গুলশানে অবস্থিত ভারতীয় হাইকমিশনের সামনের সড়কটির নাম ফেলানী খাতুনের নামে করার দাবি জানিয়ে আসছিল।

২০২৪ সালের ১৩ সেপ্টেম্বর পিপলস অ্যাক্টিভিস্ট কোয়ালিশন (পিএসি) প্রতীকী প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে সড়কটির নাম ‘শহীদ ফেলানী সড়ক’ ঘোষণা করে। এ বিষয়ে তারা একটি অনানুষ্ঠানিক সাইনবোর্ডও স্থাপন করে। এবার অন্তর্বর্তী সরকার সড়কটির নাম সরকারিভাবে ‘ফেলানী অ্যাভিনিউ’ করছে।

প্রবারণা পূর্ণিমা ও কঠিন চীবর দানে সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

পরিস্থিতি স্বাভাবিক হলে সৌদিতে আটকা ওমরাহ যাত্রীদের ফেরানো হবে: প্রবাসীকল্যাণমন্ত্রী

কম্বোডিয়ার স্ক্যাম সেন্টার থেকে উদ্ধার আরও ৩০ জন ফিরছেন কাল

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: রায়ের কপির অপেক্ষায় পররাষ্ট্র মন্ত্রণালয়

সনাতন শহীদদের নিয়ে বই ‘বিসর্জন’ প্রকাশ করল জুলাই জাদুঘর

বিরোধিতা করতে গিয়ে স্বৈরাচার ফেরার পথ খুললে শহীদদের সঙ্গে গাদ্দারি হবে: প্রধানমন্ত্রী

কিশোর গ্যাং প্রতিরোধে ইউএনও এবং ওসিদের নিয়ে কমিটি

সেই মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি কামরুজ্জামান রতন

কুমারীরূপে পূজিত হলেন ‘উমা’

১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু