হোম > জাতীয়

চট্টগ্রাম-৪ আসন: আসলামের প্রার্থিতা নিয়ে সিদ্ধান্ত ৩০ জুন

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ আসনের বিএনপির প্রার্থী আসলাম চৌধুরীর প্রার্থিতা এবং স্থগিত থাকা ভোটের ফলাফল প্রকাশের বিষয়ে ৩০ জুন সিদ্ধান্ত দেবেন আপিল বিভাগ। আজ সোমবার শুনানি শেষে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ রায়ের জন্য এই দিন ধার্য করেন।

রিটার্নিং কর্মকর্তা চট্টগ্রাম-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আসলাম চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছিলেন। তবে ঋণখেলাপের অভিযোগে নির্বাচন কমিশনে (ইসি) পৃথক আপিল করেছিলেন জামায়াতের প্রার্থী আনোয়ার সিদ্দিকী ও ব্যাংক কর্তৃপক্ষ। শুনানি শেষে গত ১৮ জানুয়ারি নির্বাচন কমিশন আসলাম চৌধুরীর প্রার্থিতা বহাল রাখে।

ইসির সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে আনোয়ার সিদ্দিকী ও যমুনা ব্যাংক পৃথক রিট করলে ২৭ জানুয়ারি হাইকোর্ট তা খারিজ করেন। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আনোয়ার সিদ্দিকী ও ব্যাংক এশিয়া লিভ টু আপিল (আপিল করার অনুমতি চেয়ে আবেদন) করে। এ ছাড়া যমুনা ব্যাংকও হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আবেদন করে আপিল বিভাগে। পরে লিভ টু আপিল মঞ্জুর করেন আপিল বিভাগ। আদেশে বলা হয়, আসলাম চৌধুরী বিজয়ী হলে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ফলাফলের গেজেট প্রকাশ স্থগিত থাকবে।

এর ফলে গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচন হলেও আসলাম চৌধুরীর ফলাফল স্থগিত রয়েছে। এ মামলায় অ্যামিকাস কিউরি হিসেবে জ্যেষ্ঠ আইনজীবী এম কামরুল হক সিদ্দিকী ও প্রবীর নিয়োগী তাঁদের মতামত দেন। জামায়াতের প্রার্থীর পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির। আসলাম চৌধুরীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ এম মাহবুব উদ্দিন খোকন ও মো. মিফতাহ উদ্দিন চৌধুরী। এ ছাড়া ব্যাংক এশিয়ার পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী কামাল উল আলম এবং যমুনা ব্যাংকের পক্ষে ছিলেন আইনজীবী এ এস এম শাহরিয়ার কবির।

গণ-অভ্যুত্থানের তথ্যচিত্রে ত্রুটির জন্য মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের দুঃখ প্রকাশ

ভারতে শেখ হাসিনাকে সংবাদমাধ্যমের মুখোমুখি হতে দেওয়ায় ঢাকার ক্ষোভ ও প্রতিবাদ

আমরা যেন জুলাইকে হারিয়ে না ফেলি: রাষ্ট্রপতি

গণভবন: জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতির খোঁজে মানুষ

‘ব্যবস্থা বদলের’ লক্ষ্যে আরেকটি গণ-অভ্যুত্থানের প্রস্তুতির আহ্বান বাসদের

জুলাই গণ-অভ্যুত্থান প্রামাণ্যচিত্রের অসংগতি নিয়ে রাষ্ট্রীয় কর্মসূচিতে হট্টগোল

১২ জেলায় বন্যার শঙ্কা, বাড়তে পারে নদ-নদীর পানি

মোজাফফরের বিষয়ে মেটার কাছে তথ্য চেয়েছে প্রসিকিউশন

রাষ্ট্রীয় অনুষ্ঠানে হট্টগোল-বিশৃঙ্খলায় ‘দুঃখিত-লজ্জিত’ রাষ্ট্রপতি

জুলাই শহীদ পরিবার ও আহতদের জন্য ফ্ল্যাট নির্মাণ শুরু সেপ্টেম্বরে: গৃহায়ণ প্রতিমন্ত্রী