হোম > জাতীয়

হাইকোর্টে জামিন পেলেন সাবেক এমপি বদি

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

আবদুর রহমান বদি। ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ২০২৪ সালের ৪ আগস্ট বগুড়ায় সংঘটিত সহিংসতার ঘটনায় দায়ের করা এক মামলায় কক্সবাজারের সাবেক এমপি আবদুর রহমান বদিকে জামিন দিয়েছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের বেঞ্চ তাঁকে ৬ মাসের জামিন দেন।

আব্দুর রহমান বদির পক্ষে শুনানি করেন আইনজীবী পূর্ণিমা জাহান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. এমরান খান। ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. এমরান খান আজকের পত্রিকাকে আদেশের বিষয়টি নিশ্চিত করেন।

এমরান খান বলেন, ‘এই মামলায় আবদুর রহমান বদিকে অর্থের জোগানদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে। আমরা জামিনের বিরোধিতা করেছিলাম। হাইকোর্ট জামিন দিয়েছেন। এই জামিনের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হবে।’

১৮ মাসের মধ্যে প্রথম কারখানা চালু করবে চীন: বিডা চেয়ারম্যান

জমির আইলে বসে কৃষক বিড়ি খায়, নজর দেওয়া দরকার: সংসদে গয়েশ্বর

তুরাগে আওয়ামী লীগ-ছাত্রলীগের ৭ নেতার লাশ ভাসার খবরটি ভিত্তিহীন: পুলিশ

ইমেরিটাস অধ্যাপক ডা. আব্দুল্লাহর নিয়োগ বাতিলের ব্যাখ্যা দিল বিএমইউ

ইমেরিটাস অধ্যাপক পদে ডা. আবদুল্লাহর নিয়োগ বাতিল

ইসলামী ব্যাংকে অমুসলিমদের চাকরি হয় না—গয়েশ্বরের অভিযোগের জবাবে যা বললেন জামায়াত এমপি

কক্সবাজারে বদির অনুপস্থিতিতে মাদক চালানের দায়িত্বে কে—স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে গয়েশ্বরের প্রশ্ন

লোকলজ্জায় মুখ লুকায় পরিবার, চিকিৎসা পায় না মাদকাসক্ত সন্তান

সরকারি দলের লোকই নিরাপদ নয়, জনগণ কীভাবে নিরাপত্তা পাবে: জামায়াতের এমপি

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ছাড়া সব বিষয়ে দক্ষ স্বরাষ্ট্রমন্ত্রী: সংসদে জামায়াতের এমপি