হোম > জাতীয়

জিয়াউলের মামলায় প্রতিকূলতার সম্মুখীন হচ্ছেন­—বললেন চিফ প্রসিকিউটর

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। ছবি: সংগৃহীত

ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের মামলায় বিভিন্ন প্রতিকূলতার সম্মুখীন হচ্ছেন বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। আজ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

আওয়ামী লীগ সরকারের সময় শতাধিক ব্যক্তিকে গুম করে হত্যার ঘটনায় জিয়াউল আহসানের বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধের মামলার বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। গত রোববার এই মামলায় জবানবন্দি দেন এক সময় জিয়াউলের দেহরক্ষী হিসেবে কাজ করা সেনাসদস্য ইমরুল কায়েস। তিনি জবানবন্দিতে জিয়াউলের বিরুদ্ধে ১৫০-২০০ মানুষকে হত্যার বর্ণনা দেন।

চিফ প্রসিকিউটর বলেন, ‘জিয়াউল আহসানের আপন বোন আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রত্যেক তারিখেই কোনো না কোনো অজুহাতে সময়ক্ষেপণের একটা টেন্ডেন্সি তাঁর মধ্যে আছে। তিনি এই কাগজ, সেই ডকুমেন্ট, অমুক-তমুক, নানা কিছু করে দরখাস্ত দেন এবং সেটি দিয়ে মামলার কার্যক্রমে স্থগিতাদেশ প্রার্থনা করেন। যে আবেদনগুলো তিনি (জিয়াউলের বোন) দিয়েছেন, তা একেবারেই এই মামলায় অপ্রাসঙ্গিক।’

মো. আমিনুল ইসলাম আরও বলেন, ‘জিয়াউল যাদেরকে ক্রসফায়ারে (কথিত বন্দুকযুদ্ধ) মেরেছেন বা গুম করেছেন, সেগুলোর এক্সিকিউশন রিপোর্ট চাচ্ছেন তিনি (জিয়াউলের বোন)। খুনি যদি কাউকে খুন করেন, তো সেটার জন্য কি কোনো এক্সিকিউশন রিপোর্ট রেখে যায়? উনি এ রকম অদ্ভুত অদ্ভুত কিছু আবেদন দেন।’

হেফাজত কাণ্ডে জোবায়েরের সংশ্লিষ্টতা খতিয়ে দেখা হচ্ছে

২০১৩ সালে হেফাজত ইসলাম বাংলাদেশের সমাবেশ ঘিরে হত্যাকাণ্ডের ঘটনায় সময় টেলিভিশনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আহমেদ জোবায়েরের সংশ্লিষ্টতা আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। তিনি বলেন, ‘তাঁর (আহমেদ জোবায়ের) বিরুদ্ধে বিভিন্ন তথ্য-প্রমাণ আমাদের কাছে আসছে। যদি সংশ্লিষ্টতা থাকে তাহলে তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম গ্রহণ করা হবে। এ ছাড়া হেফাজত কাণ্ড ছাড়াও যদি অন্য কোনো কিছুতে জড়িত থাকেন সেটাও খতিয়ে দেখা হবে।’

প্রতারণা ও জালিয়াতির অভিযোগে করা মামলায় সময় টেলিভিশনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আহমেদ জোবায়েরকে গত ১৮ জুন কারাগারে পাঠিয়েছেন আদালত।

নারীর নিরাপদ কর্মপরিবেশের বরাদ্দ কমেছে ১২ শতাংশ

চার দিনের সফরে চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

চার দিন গ্যাসের স্বল্পচাপ থাকবে: তিতাস

ফ্যাসিবাদমুক্ত নতুন রাষ্ট্র গঠনে জ্ঞানভিত্তিক সমাজ ও দুর্নীতির মূলোৎপাটন অপরিহার্য

গায়েহলুদের অনুষ্ঠানে নাচের আয়োজন বন্ধ করতে বললেন বিএনপির এমপি

‘মবোক্রেসি’ শব্দ এক্সপাঞ্জের দাবি জামায়াতের, স্পিকার বললেন—এটি অশ্লীল নয়

সেনার পর এবার ৫ জেলায় বিজিবি মোতায়েন

চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের চিকিৎসায় পাশে দাঁড়িয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়

শোকর করেন, অর্থমন্ত্রী অন্তত আছেন—সংসদে মন্ত্রীদের অনুপস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে স্পিকার

শুভেন্দু অধিকারীর বক্তব্য ভারত-বাংলাদেশ বন্ধুত্বের অন্তরায়: সংসদে জিএম সিরাজ