হোম > জাতীয়

হর্ন ব্যবহারে বিআরটিএর কঠোর নিষেধাজ্ঞা, আইন ভাঙলে ব্যবস্থা

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

হাইড্রোলিক, হুটার ও অন্যান্য অননুমোদিত হর্ন ব্যবহারে কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ। আজ সোমবার (১৩ অক্টোবর) বিআরটিএর ওয়েবসাইটে এই সংক্রান্ত এক জরুরি বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অ্যাম্বুলেন্স, অগ্নিনির্বাপক বা উদ্ধারকাজে ব্যবহৃত যানবাহন অথবা রাষ্ট্রীয় জরুরি কাজে ব্যবহৃত মোটরযান ছাড়া অন্য কোনো যানবাহনে এসব হর্ন সংযোজন বা ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সড়ক পরিবহন বিধিমালা, ২০২২-এর বিধি ৮১ অনুযায়ী পরপর বিভিন্ন সুর সৃষ্টিকারী বহুমুখী হর্ন বা তীব্র, কর্কশ, আকস্মিক, বিকট কিংবা ভীতিকর শব্দের হর্ন সংযোজন করা আইনত দণ্ডনীয় অপরাধ। এসব হর্ন স্বাস্থ্যঝুঁকি বাড়ায়, জনদুর্ভোগ সৃষ্টি করে এবং চালকদের বেপরোয়া গতিতে গাড়ি চালাতে উৎসাহিত করে, ফলে সড়ক দুর্ঘটনার ঝুঁকি বৃদ্ধি পায়।

সাম্প্রতিক সময়ে কিছু মোটরযানে হাইড্রোলিক ও হুটার হর্ন সংযোজন করে ব্যবহারের অভিযোগ পাওয়া যাচ্ছে। এর ফলে শব্দদূষণ বাড়ছে, যা নাগরিক জীবনে নেতিবাচক প্রভাব ফেলছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সবাইকে অননুমোদিত হর্ন অপসারণের নির্দেশ দিয়ে বলা হয়েছে, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস ও রাষ্ট্রীয় জরুরি কাজে ব্যবহৃত যানবাহন ছাড়া অন্য কোনো মোটরযানে হাইড্রোলিক বা হুটার হর্ন ব্যবহার না করার অনুরোধ করা হচ্ছে। অন্যথায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন:

কৃষিসচিব এমদাদ উল্লাহ মিয়ান বাধ্যতামূলক অবসরে

মধ্যপ্রাচ্যে উত্তেজনায় তিন দিনে ঢাকায় ৭৪ ফ্লাইট বাতিল

হানিফসহ ৪ আসামির বিরুদ্ধে সাক্ষ্য দিলেন দুই শহীদের স্ত্রী

দুই আসনের ফলাফল চ্যালেঞ্জ করে পরাজিত প্রার্থীদের আবেদন

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে গুলি: সন্ত্রাসী গ্রুপ চিহ্নিত হয়েছে বলে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

ইরানে বসবাসরত বাংলাদেশিদের নিয়ে উদ্বিগ্ন সরকার

দপ্তর হারালেন স্থানীয় সরকার সচিব রেজাউল

পুরোনো প্রতিশ্রুতির বোঝা আমাদের ওপর চাপাবেন না: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

স্থগিত ফ্লাইটগুলোর রিশিডিউল হয়েছে, যাত্রীরা পর্যাপ্ত সময় পাবেন: প্রতিমন্ত্রী