হোম > জাতীয়

বাংলাদেশের ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে স্পিকারের অভিনন্দন

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

আজ বৃহস্পতিবার মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বৃষ্টি আইনে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নেয় বাংলাদেশ। এর আগে সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিকেরা অস্ট্রেলিয়াকে ৮৬ রানে পরাজিত করেছিল।

এক অভিনন্দন বার্তায় স্পিকার বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়, কোচিং স্টাফ এবং সংশ্লিষ্ট সবাইকে এই স্মরণীয় সাফল্যের জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

স্পিকার আশা প্রকাশ করেন, বাংলাদেশ ক্রিকেট দলের জয়ের এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের জন্য আরও গৌরব বয়ে আনবে।

উল্লেখ্য, ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে এই প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে কোনো দ্বিপক্ষীয় সিরিজ জয়ের কৃতিত্ব অর্জন করল বাংলাদেশ।

বাধ্যতামূলক অবসরে ‘রাতের ভোটের’ যে ৩২ ডিসি

ভোটের সময়ের ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসর

নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে সহিংসতা জাতীয় সংকটে পরিণত হয়েছে: বাংলাদেশ মহিলা পরিষদ

সুফলসহ বন অধিদপ্তরের বিভিন্ন প্রকল্প ধরে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখবে দুদক

দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ছয় মাসে ৮৬ শিশু হত্যা, ১৭টিতে জড়িত বাবা-মা: প্রতিবেদন

জামিন আদেশ দ্রুত পাঠাতে কমিটি গঠনের নির্দেশ

সাংবাদিকতা পেশার সংজ্ঞা নির্ধারণ করা দরকার: তথ্যমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

৩৪ টুথপেস্টের ২৬টিতেই মাইক্রোপ্লাস্টিক, তদন্ত চেয়ে হাইকোর্টে রিট