হোম > জাতীয়

জুলাই জাদুঘর: ৫০ টাকা নিয়ে ২০ টাকার টিকিট দেওয়ার অভিযোগ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে ঢুকতে দর্শনার্থীদের লাইন। ছবি: মেহেদী হাসান

নানান জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে গতকাল বুধবার প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করেন। আজ বৃহস্পতিবার দর্শনার্থীদের জন্য জাদুঘরটি উন্মুক্ত করা হলে প্রথম দিনেই টিকিট বিক্রি নিয়ে অনিয়মের অভিযোগ ওঠে।

দর্শনার্থীদের অভিযোগ, কাউন্টার থেকে ৫০ টাকা নেওয়া হলেও তাঁদের হাতে ২০ টাকার অপ্রাপ্তবয়স্কদের টিকিট দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন কয়েকজন দর্শনার্থী।

মিরপুরের বাসিন্দা ও বেসরকারি চাকরিজীবী আবদুর রহিম অভিযোগ করেন, তিনি প্রাপ্তবয়স্কদের জন্য নির্ধারিত ৫০ টাকা পরিশোধ করলেও তাঁকে ২০ টাকার অপ্রাপ্তবয়স্কদের টিকিট দেওয়া হয়েছে। জাদুঘরের মূল ভবনে প্রবেশের সময় তিনি বিষয়টি খেয়াল করেন।

আবদুর রহিম আজকের পত্রিকাকে বলেন, ‘প্রথম দিনেই যদি এ অবস্থা হয়, সামনে তো আরও দিন আছে। এ টাকাতো সরকারি কোষাগারেই যাবে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।’ একই ধরনের অভিযোগ আরও কয়েকজন দর্শনার্থীকেও করতে দেখা গেছে।

জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে দর্শনার্থীরা। ছবি: মেহেদী হাসান

অভিযোগের বিষয়ে জানতে চাইলে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাপরিচালক তানজিম ইবনে ওয়াহাব আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের সবকিছুই অনলাইনে হয়ে থাকে। এখানে কারচুপি করার সুযোগ নেই। তারপরও বিষয়টি তদন্ত করে দেখছি।’

জাদুঘর কর্তৃপক্ষ জানিয়েছে, দর্শনার্থীদের সুবিধার্থে অনলাইন ও কাউন্টার—উভয় মাধ্যমেই টিকিট সংগ্রহের ব্যবস্থা রাখা হয়েছে। ওয়েবসাইট থেকে অনলাইনে টিকিট কাটা যাচ্ছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওয়েবসাইটে আগামী ১১ আগস্টের টিকিট পাওয়া যাচ্ছিল; এর আগের তারিখগুলোর সব টিকিট অনলাইনে বুক হয়ে গেছে।

জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে দর্শনার্থীরা। ছবি: মেহেদী হাসান

বর্তমানে প্রাপ্তবয়স্কদের টিকিটের মূল্য ৫০ টাকা এবং ৩ থেকে ১২ বছর বয়সী শিশুদের জন্য টিকিটের মূল্য ২০ টাকা নির্ধারণ করা হয়েছে।

জাদুঘরের মহাপরিচালক তানজিম ইবনে ওয়াহাব জানান, দর্শনার্থীদের কাছ থেকে ভালো সাড়া পাওয়া যাচ্ছে। তিনি বলেন, সকাল ৯টা থেকেই মানুষ লাইনে দাঁড়িয়ে আছে, যদিও প্রবেশ শুরু হয় বেলা ১১টায়। দর্শনার্থীদের জন্য দুই ঘণ্টা করে তিনটি স্লট রাখা হয়েছে—বেলা ১১টা থেকে ১টা, বেলা ১টা থেকে ৩টা এবং বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা। বিকেল ৫টা পর্যন্ত প্রবেশ করা যাবে, তবে সবাইকে সন্ধ্যা ৬টার মধ্যে বের হয়ে যেতে হবে। অনলাইনে আরও বেশি টিকিট বিক্রির পরিকল্পনা রয়েছে।

ফ্যামিলি কার্ডের আনুষ্ঠানিক উদ্বোধন ১৬ আগস্ট, ৪ বছরে কার্ড পাবে ১ কোটি ৬০ লাখ পরিবার

গোলযোগের মাধ্যমে রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্নের প্রয়াস ছিল কি না, বিবেচনার দাবি মন্ত্রণালয়ের

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি: তথ্য প্রতিমন্ত্রী

বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন

র‍্যাবের বদলে আসছে এসআরবি

তনু হত্যা: সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন স্থগিত, ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ

দুর্ঘটনায় আহত যেকোনো ব্যক্তিকে সব হাসপাতাল-ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দিতে নির্দেশনা জারির নির্দেশ

৩ মন্ত্রণালয় ও ১ বিভাগে নতুন সচিব

বিমানবন্দরের নিরাপত্তায় বসছে অ্যান্টি-ড্রোন সিস্টেম

আনসার-ভিডিপির জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন