হোম > জাতীয়

ঊর্ধ্বতনের হুকুমে কারচুপি করলেও ভিসা বন্ধ: মার্কিন দূতাবাস

বাংলাদেশিদের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে পরিবর্তন আনার পর কিছু সাধারণ জিজ্ঞাসার উত্তর দিয়েছে মার্কিন দূতাবাস। বুধবার রাতে ঢাকায় মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে এটি প্রকাশ করা হয়েছে।

বিধিনিষেধ কার বা কাদের জন্য প্রযোজ্য হবে এমন প্রশ্নের জবাবে বলা হয়েছে, এ নীতি বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য দায়ী বা জড়িত যে কোনো ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য। অন্য অনেকের সঙ্গে বাংলাদেশের বর্তমান বা সাবেক কর্মকর্তা-কর্মচারী, সরকারের সমর্থক এবং বিরোধী দলীয় সদস্যরা এর অন্তর্ভুক্ত থাকবেন। এমনকি এসব ব্যক্তিদের নিকটতম পরিবারের সদস্যরাও অন্তর্ভুক্ত।

দূতাবাসের কনস্যুলার সেবায় জড়িত এক কর্মকর্তা জানান, নিকটতম পরিবারের সদস্য হিসেবে মা, বাবা, স্ত্রী ও সন্তানদের বোঝানো হয়ে থাকে।

এই বিধিনিষেধ সরকার বা আওয়ামী লীগের দিকে নির্দেশ করছে কি-না এ প্রশ্নের জবাবে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র কোনো বিশেষ রাজনৈতিক দলকে সমর্থন করে না।

ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে যারা অপরাধ করবে তাদের প্রসঙ্গে বলা হয়েছে, বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য দায়ী বা জড়িত যে কোনো ব্যক্তির ক্ষেত্রে এ নীতি প্রযোজ্য হবে।

এই বিধিনিষেধ ১৪ মে রাষ্ট্রদূত পিটার হাসের নিরাপত্তা হ্রাসের ঘোষণার প্রতিশোধ কি না এ প্রশ্নের জবাবে বলা হয়েছে, এ ঘটনার আগেই ৩ মে বিধিনিষেধের বিষয়টি বাংলাদেশ সরকারকে জানায় দূতাবাস।

সরকারের নতুন প্রকল্প: রামপালে এবার সৌরবিদ্যুৎ

ঢাকার বৃত্তাকার নৌপথ: ৩৫ কোটি টাকা পানিতে ফেলা পথ আবার চালুর তোড়জোড়

অনেক ত্যাগের পর সুযোগ নষ্ট করা যাবে না: তথ্যমন্ত্রী

সামাজিক মাধ্যমে অপপ্রচার নিয়ে পুলিশের সতর্কবার্তা

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ৩৪০ জন

ডিপ্লোমেটিক সিকিউরিটির ডিসি ফরহাদ সদর দপ্তরে সংযুক্ত

কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কি দেখা গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

গণমাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, নিয়মতান্ত্রিক কাঠামোর মধ্যে আনা দরকার: তথ্যমন্ত্রী

মন্ত্রীদের কমপক্ষে ১০ লাখ, এমপিদের ৫ লাখ টাকা বেতন হওয়া উচিত: নুর

সেলফ সেন্সরশিপ নয়, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে: মির্জা ফখরুল