হোম > জাতীয়

সব বাহিনীর প্রধানের সঙ্গে ইসির বৈঠক রোববার

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবস্থা পর্যালোচনা-সংক্রান্ত বিষয়ে সব বাহিনীপ্রধানকে নিয়ে সভা ডেকেছে নির্বাচন কমিশন (ইসি)। সভাটি আগামী রোববার (২১ ডিসেম্বর) সকাল ১০টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হবে।

আজ বৃহস্পতিবার জারি করা সভার নোটিশে জানানো হয়, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠেয় সভায় অন্য নির্বাচন কমিশনাররা উপস্থিত থাকবেন।

সভার আলোচ্যসূচির মধ্যে রয়েছে নির্বাচনপূর্ব আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা; অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী কার্যক্রমরোধে যৌথ বাহিনীর কার্যক্রম; প্রার্থী ও রাজনৈতিক দলের জন্য প্রণীত আচরণ বিধিমালা-২০২৫ অনুযায়ী আচরণবিধি প্রতিপালন এবং নির্বাচনী পরিবেশ বজায় রাখার সঙ্গে সংশ্লিষ্ট বিষয়াদি পর্যালোচনা এবং বিবিধ।

সেনাবাহিনীর প্রধান, নৌবাহিনীর প্রধান, বিমানবাহিনীর প্রধান, প্রধান উপদেষ্টার কার্যালয়ের মুখ্য সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, মহাপুলিশ পরিদর্শক, বর্ডার গার্ড বাংলাদেশ, কোস্ট গার্ড, আনসার ও ভিডিপি, ডিজিএফআই, এনএসআই, এনটিএমসি, র‍্যাবের মহাপরিচালক, স্পেশাল ব্রাঞ্চ (এসবি), সিআইডির অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার এবং কারা অধিদপ্তরের কারা মহাপরিদর্শককে সভায় উপস্থিত থাকতে বলা হয়েছে।

স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী আর নেই

জ্বালানি তেল মজুতকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়

তেল মজুত প্রতিরোধ ও সরবরাহ নিশ্চিতে ১৯ ডিপোতে বিজিবি মোতায়েন

দেশের সব পেট্রলপাম্পে নিয়োগ হবে ট্যাগ অফিসার

স্পিকারের স্ত্রী ভেন্টিলেশনে

কাউকে না জানিয়ে এসেছি, যাতে চিড়িয়াখানার প্রকৃত অবস্থা বোঝা যায়: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

তুরস্ক সম্মেলনে বিশ্বাসযোগ্য, স্বাধীন ও শক্তিশালী গণমাধ্যম গড়ে তোলার আহ্বান তথ্যমন্ত্রীর

আলোচনার নামে এমন কিছু করা উচিত নয়, যা মুক্তিযুদ্ধকে খাটো করে: প্রধানমন্ত্রী

তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশকে প্রথম অধিবেশনেই আইন করা হবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

শহীদ জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের অনিবার্য চরিত্র: প্রধানমন্ত্রী