হোম > জাতীয়

দেশে এবার শনাক্ত হলো পেরুর ধরন ল্যাম্বডা 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আগেই জানা গেছে দেশে করোনায় আক্রান্তদের ৯০ শতাংশই ভারতীয় ধরন বা ডেলটার শিকার। এবার প্রথমবারের মতো বিশ্বের ২৮ টির বেশি দেশে ছড়িয়ে পড়া পেরুর ধরন ল্যাম্বডার (সি.৩৭) উপস্থিতি মিলেছে। 

জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অন ইনফ্লুয়েঞ্জা (জিআইএসএআইডি) এ তথ্য জানিয়েছে। 

বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যৌথভাবে জিনোম সিকুয়েন্স করেছে। তথ্য আপলোড করেছে বিসিএসআইআর। 

জিনোম সিকোয়েন্সের তথ্যে বলা হয়েছে, গত মার্চে সংগ্রহ করা নমুনায় রাজধানীতে বসবাসরত ৪৯ বছর বয়সী এক নারীর শরীরে ল্যাম্বডার উপস্থিতি পাওয়া গেছে। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, কোনো কোনো মিউটেশন এমনভাবে ঘটে যা ভাইরাসটিকে টিকে থাকতে বা বংশ বৃদ্ধি করতে সহায়তা করে। তবে বেশির ভাগই ভাইরাসটির মূল গঠনের ওপর তেমন প্রভাব ফেলে না। এমনকি সময়ের সঙ্গে এটি বিলুপ্তও হয়ে যায়। 

এরই মধ্যে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর), আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি)-সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের গবেষণায় যুক্তরাজ্য (আলফা), দক্ষিণ আফ্রিকা (বেটা), ব্রাজিল (গামা) ও নাইজেরিয়ার (ইটা) ধরন শনাক্ত হয়েছে। এর মধ্যে ডেলটাসহ চারটি ধরনকে ভ্যারিয়েন্ট অব কনসার্ন বলে ঘোষণা করেছে ডব্লিউএইচও।

বাবার স্মৃতিবিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর

মে মাসে ৬১৩ সড়ক দুর্ঘটনায় নিহত ৬২২: যাত্রী কল্যাণ সমিতি

কক্সবাজারে প্রধানমন্ত্রী

কক্সবাজার রওনা হয়েছেন প্রধানমন্ত্রী

দেশে ফিরেছেন ৫২ হাজার ৪৯১ হাজি

পিডিবির সাবেক শীর্ষ কর্মকর্তাদের সম্পদের খোঁজে দুদক

জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তর, ঢাকা ওয়াসাসহ বিভিন্ন সংস্থার শীর্ষ পদে রদবদল

৮ নগর উন্নয়ন কর্তৃপক্ষে নতুন চেয়ারম্যান, ৭ জনই বিএনপি নেতা

‘পুশ ইন’ বিতর্কের মধ্যেই সীমান্তে সমন্বিত টহলের সিদ্ধান্ত ঢাকা-দিল্লির

ঠাকুরগাঁওয়ে চীনের সহায়তায় গড়ে উঠবে শিল্পকারখানা: মির্জা ফখরুল