হোম > জাতীয়

বিমানের ত্রুটি সারিয়ে দেশের পথে প্রধানমন্ত্রী

বাসস, ঢাকা

প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: ভিডিও থেকে নেওয়া

জাপানে চার দিনের সরকারি সফর শেষে ঢাকার উদ্দেশে টোকিও ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১০টা ৪৪ মিনিটে (বাংলাদেশ সময় রাত পৌনে ৮টা) প্রধানমন্ত্রী, তাঁর সহধর্মিণী জুবাইদা রহমান ও সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন এসব তথ্য জানিয়েছেন। আজ রাত ২টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী উড়োজাহাজটির ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।

এর আগে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ভিভিআইপি ফ্লাইট বিজি-৩৭৭-এ যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় প্রধানমন্ত্রীর দেশে ফেরার যাত্রা বিলম্বিত হয়। উড়োজাহাজটির স্পয়লারে ত্রুটিসংক্রান্ত সংকেত পাওয়ার পর নিরাপত্তার স্বার্থে উড্ডয়ন স্থগিত করেন পাইলট। পরে উড়োজাহাজটিকে পার্কিং এলাকায় ফিরিয়ে নিয়ে কারিগরি পরীক্ষা ও মেরামতের কাজ করেন প্রকৌশলীরা। প্রয়োজনীয় পরীক্ষা শেষে ফ্লাইটটির যাত্রা শুরু হয়।

গত সোমবার (২৬ অক্টোবর) জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে জাপান যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক, সহযোগিতা চুক্তি স্বাক্ষর ও বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে জাপানি ব্যবসায়ী নেতাদের সঙ্গে আলোচনা এবং দেশটির গুরুত্বপূর্ণ শিল্প ও জ্বালানি স্থাপনা পরিদর্শনের কর্মসূচি ছিল।

বাংলাদেশের সঙ্গে চিকিৎসা পর্যটনে সহযোগিতা বাড়াতে আগ্রহী পাকিস্তান

প্রাণিসম্পদের টিকার শতভাগ দেশীয় উৎপাদনের তাগিদ প্রতিমন্ত্রীর

প্রতিরক্ষাব্যবস্থা শক্তিশালী করার সুপারিশ সংসদীয় কমিটির

সরকারি বাসা থেকে ভাড়াটে অপসারণের নির্দেশ

পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পরিদর্শন করলেন সেনাপ্রধান

অবৈধ অভিবাসনের বিরুদ্ধে আরও কঠোর হবে ইতালি: রাষ্ট্রদূত

‘দুই বালক দৌড়ে এসে জানায় নদীতে লাশ ভাসছে’—তাহসিফের মরদেহ উদ্ধার ও প্রত্যক্ষদর্শীর বয়ান

নারিতায় প্রধানমন্ত্রীর ফ্লাইটে বোর্ডিং শুরু, রাত ৮টায় উড্ডয়নের সম্ভাবনা

সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ জানিয়ে আইনমন্ত্রীকে অ্যামনেস্টির চিঠি

৬ সিটির প্রশাসক নিয়োগ চ্যালেঞ্জের রিট খারিজ