হোম > জাতীয়

দুর্গাপূজার ছুটি বাড়ছে ১ দিন, আজই প্রজ্ঞাপন জারি: মাহফুজ আলম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দুর্গাপূজার ছুটি একদিন বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। আজ মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করে আগামী বৃহস্পতিবারও ছুটি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন তিনি। 

সকালে ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান মাহফুজ আলম। 

তিনি বলেন, অনেক দিন ধরে হিন্দু ধর্মাবলম্বীদের দাবি ছিল দুর্গাপূজার ছুটি বাড়ানোর জন্য। ওনারা ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত আনন্দ উদ্‌যাপন করেন। এবার দুর্গাপূজার দশমীর আগে শুক্র-শনিবার পড়েছে। তাই আমরা চিন্তা করেছি এবার আমরা এক দিন ছুটি বাড়িয়ে দেব। যাতে ওনারা একটা বড় সময় পান পূজা উদ্‌যাপনের জন্য। 

মাহফুজ আলম আরও বলেন, সরকার বৃহস্পতিবার ছুটি ঘোষণা করে আজকের মধ্যে একটি প্রজ্ঞাপন হয়তো জারি করবেন। এর মধ্য দিয়ে পূজার ছুটি এক দিন বাড়ানো হবে।

যাত্রাবাড়ীর মামলাগুলো সর্বোচ্চ অগ্রাধিকারে রয়েছে, দ্রুতই তদন্ত শেষ হবে: চিফ প্রসিকিউটর

৭ মাত্রার বেশি ভূমিকম্প হলে ফায়ার সার্ভিস নিজেও ক্ষতিগ্রস্ত হবে: ফায়ার সার্ভিসের ডিজি

তরুণ উদ্ভাবকেরাই বাংলাদেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী

বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল ফার্ম নিয়োগ করেছে সরকার

প্যারাসেইলিংয়ে পর্যটকের মৃত্যু: তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ মন্ত্রীর

পুলিশের গাড়িতে হামলার সুনির্দিষ্ট তথ্য নেই, সতর্কতা জারি একটা রিমাইন্ডার: ডিবি প্রধান

ইমেজ সংকট কাটিয়ে জনবান্ধব দুদক গড়তে চাই: নবনিযুক্ত সচিব

১২ কেজি এলপিজির দাম বাড়ল ৭০ টাকা

অতিরিক্ত সচিব জিয়াউলের ‘অতিরিক্ত দায়িত্ব’ বিপিসি

পদ্মা নদী থেকে বালু উত্তোলন বন্ধ করতে নোটিশ