হোম > জাতীয়

নির্বাচন ইস্যুতে সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

প্রধান উপদেষ্টা আজ সোমবার সশস্ত্রবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নির্বাচন ও গণভোট ইস্যুতে বৈঠক করেন। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন। আজ ঢাকা সেনানিবাসে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আজ দুপুরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি, আইনশৃঙ্খলা রক্ষা এবং সশস্ত্র বাহিনীর সম্ভাব্য দায়িত্ব ও প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। এ সময় নির্বাচনকালীন শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন প্রধান উপদেষ্টা।

সভায় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ফিরল জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, থাকবে সরকারি ছুটি

দুই দপ্তরে নতুন সচিব

৪১৯ হজযাত্রীবাহী প্রথম ফ্লাইট সৌদি যাচ্ছে শুক্রবার রাত ১২টা ২০ মিনিটে

দুই শিবির নেতাকে গুলি: অভিযোগ গঠনের আদেশ ২০ এপ্রিল

প্রধানমন্ত্রীর সঙ্গে আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ

ভঙ্গুর পরিস্থিতির মধ্য দিয়ে নতুন সরকার যাত্রা শুরু করেছে: প্রধানমন্ত্রী

সংসদের সাউন্ড সিস্টেমে বিভ্রাট, দুদকের জিজ্ঞাসাবাদে ঠিকাদারি প্রতিষ্ঠানের সিইও

খালেদা জিয়ার স্বাধীনতা পুরস্কার নিলেন জাইমা

বার কাউন্সিল নির্বাচন স্থগিতে সংসদে আখতারের ক্ষোভ, পাল্টা জবাব আইনমন্ত্রীর

প্রধানমন্ত্রীকে নিয়ে সংসদে চিফ হুইপের কবিতা