হোম > জাতীয়

আগামী সংসদ নির্বাচনে ভোটাররা তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন: সিইসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

‘মুজিববর্ষের অঙ্গীকার, রক্ষা করব ভোটাধিকার’—এই প্রতিপাদ্য নিয়ে পালিত হচ্ছে এ বছরের জাতীয় ভোটার দিবস। আজ বুধবার সকাল ৮টায় শোভাযাত্রার মাধ্যমে শুরু হয় ভোটার দিবস উদ্‌যাপন। নির্বাচন কমিশনের এই আয়োজন শুরু হয় রাজধানীর মানিক মিয়া এভিনিউ থেকে। পরে শোভাযাত্রাটি শেষ হয় শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সামনে। 

শোভাযাত্রা শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘ভোটাধিকার রক্ষা করব, এটা ফাঁকা বুলি নয়। আগামী সংসদ নির্বাচনে মুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটাররা তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন।’ 

এবারের ভোটার দিবসের প্রতিপাদ্য বিষয়ে সিইসি বলেন, ‘যেকোনো অঙ্গীকার অর্থবহ এবং সেই অঙ্গীকার অন্তরে লালন করতে হবে। শুধু মুখের উক্তি দিয়ে প্রচার করলেই হবে না, একে অন্তরে লালন ও ধারণ করতে হবে।’ 

শোভাযাত্রায় অংশ নেন নবনিযুক্ত অন্য কমিশনাররাও। এই আয়োজনে ইসির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন। 

এদিকে জাতীয় ভোটার দিবস উপলক্ষে বুধবার বিকেলে নির্বাচন কমিশনের অডিটোরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করেছে সংস্থাটি।

২০১৮ সালের এপ্রিল মাসে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ‘গণতন্ত্র, নির্বাচন ও ভোটাধিকার বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে’ প্রতি বছরের ১ মার্চকে জাতীয় ভোটার দিবস হিসেবে উদ্‌যাপন করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ সরকার। এক বছর ভোটার দিবস পালনের পরে এই তারিখ পরিবর্তন করে ২ মার্চ করা হয়। জাতীয় ভোটার দিবস ‘খ’ শ্রেণিভুক্ত একটি দিবস। প্রমোশন ক্যাম্পেইন সংক্রান্ত দিবসগুলো ‘খ’ শ্রেণিতে থাকে।

অসহায় মানুষের পাশে থাকুন: নেতা-কর্মীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

মৃত শিশুদের মায়েদের বক্তব্য ছাড়া আদ-দ্বীনের তদন্ত প্রতিবেদন নয়: স্বাস্থ্যমন্ত্রী

জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের

শহীদ জিয়ার আদর্শে উদ্বুদ্ধ হয়ে গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

শাহাদাতবার্ষিকীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বিএনপি গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের অধিকার রক্ষায় বদ্ধপরিকর: তথ্য প্রতিমন্ত্রী

আইনশৃঙ্খলা পরিস্থিতি রাতারাতি নিয়ন্ত্রণ সম্ভব নয়: পরিবেশমন্ত্রী

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ

রাজধানীর বর্জ্য অপসারণে অবহেলা: প্রধানমন্ত্রীর নির্দেশে দুই কর্মকর্তাকে প্রত্যাহার

কোরবানির পশুর লাথি-গুঁতায় ও অস্ত্রের আঘাতে সারা দেশে আহত দুই সহস্রাধিক, নিহত ৩