হোম > জাতীয়

রাজশাহীর ৩৯ হাজার আখচাষিকে প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি

রাজশাহী পৌঁছেই ৩৮ হাজার ৯৭০ জন আখচাষিকে সরকারি প্রণোদনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার বিকেলে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠের জনসভা মঞ্চে বসে তিনি ল্যাপটপের বাটন চেপে কৃষকদের এই প্রণোদনা দেন। কৃষকদের ব্যাংক হিসাবে এই টাকা পৌঁছে যায়। সঙ্গে সঙ্গে কৃষকেরা মোবাইলে এসএমএস পান।

জনসভার প্রথম পর্বে প্রধানমন্ত্রী কৃষকদের এই প্রণোদনা দেন। তিনি বলেন, ‘৩৮ হাজার ৯৭০ জন কৃষককে ১২ কোটি টাকা প্রণোদনা দেওয়া হলো।’

পরে তিনি ১৫টি মিল জোনের ১৫ জন কৃষকের হাতে প্রতীকী চেক তুলে দেন।

পরে অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব শুরু হয়। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে দলীয় সংসদ সদস্য ও নেতারা বক্তব্য শুরু করেন।

এর আগে বেলা ৩টার কিছু আগে প্রধানমন্ত্রীকে বহনকারী সামরিক বিমানটি রাজশাহীর হযরত শাহমখদুম (র.) বিমানবন্দরে অবতরণ করে। এরপর প্রধানমন্ত্রী তারেক রহমান মাদ্রাসা মাঠে জনসভায় যোগ দেন।

এ দিন সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমে রংপুরে যান। পরে রংপুর থেকে রাজশাহী আসেন। রাজশাহী থেকে আজ বিকেলেই তিনি চট্টগ্রাম যাবেন। চট্টগ্রামের জে এম সেন হল রহমতগঞ্জ পূজামণ্ডপ পরিদর্শনের শেষে রাতেই ঢাকায় ফিরবেন তিনি।

স্বৈরাচার পয়সা দিচ্ছে, আরেক পক্ষ অস্থিরতা তৈরির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

ইশরাক কাজটা ভালোই করেছেন, তবে অস্ত্র হাতে নেওয়া ঠিক হয়নি: স্পিকার

দুর্গাপূজায় ১ হাজার ৮৪১ মণ্ডপে নিরাপত্তা দিচ্ছে এসআরবি

রাজশাহীতে জনসভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফর: ‘কৌশলগত অংশীদারত্ব’ আরও জোরদারের আশা টোকিওর

ভোট দেওয়া-না দেওয়া সবার সরকার হতে চাই: রংপুরে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর ​জাপান সফরে ৮ চুক্তির লক্ষ্য, চারটি চূড়ান্ত: পররাষ্ট্রসচিব

ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করলেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

সব ধর্মের মানুষকে নিয়ে সমৃদ্ধ দেশ গড়তে চাই: রংপুরে পথসভায় প্রধানমন্ত্রী

ধর্ম দিয়ে বিভেদ নয়, আমাদের পরিচয় আমরা বাংলাদেশি: প্রধানমন্ত্রী