হোম > জাতীয়

কৃষি খাতে বাস্তবমুখী ও প্রায়োগিক গবেষণা বাড়াতে হবে: কৃষি উপদেষ্টা

আজকের পত্রিকা ডেস্ক­

লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। ফাইল ছবি

কৃষি খাতে গবেষণা বাড়ানোর তাগিদ জানিয়েছেন কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, কৃষি খাতে বাস্তবমুখী ও প্রায়োগিক গবেষণা বাড়াতে হবে।

আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর খামারবাড়ির কৃষি গবেষণা কাউন্সিল পরিদর্শন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন। কৃষি উপদেষ্টা বলেন, কৃষি খাতে দক্ষ মানবসম্পদ গড়ার ক্ষেত্রকে আরও সম্প্রসারিত করতে হবে। এ কাজে কৃষি গবেষণা কাউন্সিলকে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে। সব গবেষণার ফলাফল কৃষকের কাছে পৌঁছালে কৃষক উপকৃত হবে। কৃষি যান্ত্রিকীকরণের ক্ষেত্রে নিজস্ব সক্ষমতা বাড়াতে হবে। এ ছাড়া বিদেশ থেকে আমদানি বন্ধ করতে হবে।

সারের মাত্রাতিরিক্ত ব্যবহার কমিয়ে আনার প্রসঙ্গে উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, প্রয়োজনের অধিক সার ব্যবহার জমির উর্বরতা হ্রাস করছে। সারের ভর্তুকিতে সরকারের ও প্রচুর অর্থের জোগান দিতে হয়।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা কৃষির সাফল্যের কথা তুলে ধরে বলেন, দেশে খাদ্যশস্য উৎপাদন ভালো হয়েছে। বোরো মৌসুমে ফলন আশানুরূপ হলে চালের সংকট হবে না। আলু ও পেঁয়াজেরও ভালো ফলন হয়েছে, দামও হ্রাস পেয়েছে। কৃষকদের চাষাবাদ টেকসই করতে সার, বীজ, চাষ উপযুক্ততা, ফসল বহুমুখীকরণসহ যাবতীয় তথ্যসংবলিত অ্যাপস ‘খামারী’ চালু করা হচ্ছে। শিগগির সবজি ও ফল সংরক্ষণের জন্য ছোট ছোট সংরক্ষণাগার স্থাপন করা হবে। রমজানে যাতে দ্রব্যমূল্য না বাড়ে, এ বিষয়ে সরকার সজাগ থাকবে। চাঁদাবাজি দাম বাড়ার পেছনে অন্যতম কারণ, এ বিষয়ে সরকার কঠোর অবস্থানে আছে।

পরীক্ষায় ডিজিটাল কারসাজিতে ৫ বছরের কারাদণ্ডের বিল সংসদে

সংসদ অধিবেশনের শেষ দিকে জামায়াতের ওয়াকআউট

বিএনপির নির্যাতিত নেতা-কর্মীদের নামে বাজেটে বরাদ্দ দাবি

জামায়াতকে একাত্তর প্রশ্নে ক্ষমা চাইতে বললেন মির্জা ফখরুল

ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান উন্নয়নে বিরোধীদলীয় এমপিদের বিশেষ বরাদ্দ

ভারতের হাইকমিশনারের উচিত ছিল ক্ষমা চাওয়া: সংসদে নাহিদ ইসলাম

মুদি ও কাঁচাবাজারের কর যৌক্তিকভাবে নির্ধারণ হবে: সংসদে সাকি

কারিগরি ত্রুটি ও কয়লাসংকটে বন্ধ ২ বিদ্যুৎকেন্দ্র, দেশজুড়ে লোডশেডিংয়ের আশঙ্কা

বাংলাদেশের সামগ্রিক নদী ব্যবস্থাপনায় যা দরকার, চীন করবে: পানিসম্পদমন্ত্রী

তুরাগ থেকে উদ্ধার ৩ লাশের সঙ্গে আ.লীগের মিছিলের সম্পৃক্ততা নেই: পুলিশ