হোম > জাতীয়

ফেসবুকে প্রশ্ন ফাঁসের দাবিটি গুজব: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সারা দেশের ১১টি জেলায় প্রাথমিক বিদ্যালয়ে ৪৫ হাজার সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা আজ বেলা ১১টা থেকে শুরু হয়েছে। তবে পরীক্ষা শুরুর আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন ফাঁসের যে দাবিটি করা হচ্ছে, সেটা গুজব বলে আখ্যায়িত করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।

আজ শুক্রবার রাজধানীর ইডেন কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। 

প্রতিমন্ত্রী বলেন, ‘ফেসবুকে প্রশ্ন ফাঁস হয়েছে বলে যে দাবি করা হচ্ছে, তা গুজব। এখনো প্রশ্ন ফাঁসের কোনো তথ্য আমরা পাইনি। এরকম কিছু হলে আমাদের ব্যবস্থা নেওয়া আছে। তা-ও আপনারা কোনো তথ্য পেলে আমাদের কন্ট্রোলরুমে জানানোর অনুরোধ রইল।’ 

জাকির হোসেন আরও বলেন, ‘সুন্দরভাবে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তিন দফায় এই পরীক্ষা হবে। আজ ৪ লাখ পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন।’  

প্রাথমিকে শিক্ষক বদলির বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘অনলাইনে বদলি খুব দ্রুতই চালু করব। এই নিয়োগ শেষ হলে আমরা সেই কাজটা শুরু করব।’

প্রধানমন্ত্রীর হাত থেকে ‘কৃষক কার্ড’ পাওয়া টাঙ্গাইলের সেই আলোচিত কৃষক কবির হোসেন আর নেই

জুয়া ও অনলাইন জুয়া প্রতিরোধে সংসদে বিল

সংসদে জুলাই হত্যার বিচার চাইলেন শহীদ জাবিরের মা এমপি রোকেয়া বেগম

৩১ চা-বাগান ঝুঁকিপূর্ণ চিহ্নিত করা হয়েছে: সংসদে বাণিজ্যমন্ত্রী

ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত

বিশ্বের দরবারে দেশের মর্যাদা নিশ্চিত করছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

গত অর্থবছরে ৩০.৩২ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে: সংসদে মন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধে টাস্কফোর্স গঠন, সভাপতি প্রতিমন্ত্রী মীর শাহে আলম

ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতি কাটিয়ে ওঠার লক্ষ্যেই বর্তমান বাজেট: চিফ হুইপ

জামায়াত-সমর্থক ৭ ডেপুটি অ্যাটর্নি জেনারেল, ১১ সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ