হোম > জাতীয়

এনটিআরসিএর শিক্ষক বদলি নীতিমালা দ্রুত বাস্তবায়নের দাবি

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ইউনিটি অব টিচার্সের সংবাদ সম্মেলন। ছবি: আজকের পত্রিকা

এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালা বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমে দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছে বাংলাদেশ ইউনিটি অব টিচার্স।

আজ রোববার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনটির নেতারা। তাঁদের অভিযোগ, শিক্ষা মন্ত্রণালয় ২০২৪ সালে বদলি নীতিমালা প্রণয়ন করলেও এখনো তা বাস্তবায়ন না হওয়ায় দেশের বিভিন্ন অঞ্চলে কর্মরত শিক্ষকেরা দুর্দশার মধ্যে রয়েছেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ২০ অক্টোবরের মধ্যে যদি শূন্য পদের তালিকা প্রকাশ না করা হয়, তাহলে ২৩ অক্টোবর বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে বৃহৎ অবস্থান কর্মসূচি পালন করবে বাংলাদেশ ইউনিটি অব টিচার্স।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের মুখপাত্র এ এইচ বাবলু। তিনি বলেন, এনটিআরসিএর মাধ্যমে নিয়োগ পাওয়া অনেক শিক্ষক নিজ বাড়ি থেকে শত শত কিলোমিটার দূরের বিদ্যালয়ে কর্মরত। ২০১৫ সালের নিয়োগ নীতিমালার ৭ নম্বর ধারা অনুযায়ী তাঁরা পরবর্তী নিয়োগে আবেদন করে কর্মস্থল পরিবর্তনের সুযোগ পেতেন। কিন্তু চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশের আগেই সে ধারা হঠাৎ করে বাতিল করা হয়।

এ এইচ বাবলু অভিযোগ করেন, বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় শিক্ষকেরা দীর্ঘদিন ধরে মানসিক ও পারিবারিক সংকটে রয়েছেন। শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট অধিদপ্তরে বারবার যোগাযোগ করেও কোনো কার্যকর পদক্ষেপ নেননি তাঁরা।

সংগঠনের নেতারা জানান, দীর্ঘ আন্দোলন ও দাবি-দাওয়ার পর শিক্ষা মন্ত্রণালয় ২০২৪ সালের ডিসেম্বরে এনটিআরসিএর সুপারিশপ্রাপ্ত শিক্ষক বদলি নীতিমালা, ২০২৪ প্রণয়ন করে। মন্ত্রণালয়ের কর্মকর্তারা প্রতিশ্রুতি দিয়েছিলেন, ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে নীতিমালা বাস্তবায়ন শুরু হবে। কিন্তু নির্ধারিত সময় ১৫ সেপ্টেম্বর শূন্য পদের তালিকা প্রকাশ না হওয়ায় শিক্ষকদের মধ্যে হতাশা দেখা দিয়েছে।

এ এইচ বাবলু বলেন, ‘অক্টোবরের প্রথম সপ্তাহ শেষ হলেও এখনো শূন্য পদের তালিকা প্রকাশ করা হয়নি। আমরা বহুবার অনুরোধ করেছি, কিন্তু কোনো সাড়া না পেয়ে আজ সংবাদ সম্মেলন করতে বাধ্য হয়েছি।’

কারিগরি ত্রুটি ও কয়লাসংকটে বন্ধ ২ বিদ্যুৎকেন্দ্র, দেশজুড়ে লোডশেডিংয়ের আশঙ্কা

বাংলাদেশের সামগ্রিক নদী ব্যবস্থাপনায় যা দরকার, চীন করবে: পানিসম্পদমন্ত্রী

তুরাগ থেকে উদ্ধার ৩ লাশের সঙ্গে আ.লীগের মিছিলের সম্পৃক্ততা নেই: পুলিশ

জাকাত অর্থনীতি চালু করে সুদের কবর রচনা করতে হবে: সংসদে জামায়াতের এমপি

পুলিশে বড় রদবদল: সিআইডির প্রধান মোশাররফ, হাইওয়েতে ফারুক

বাংলাদেশি দক্ষ কর্মী তৈরিতে সহযোগিতা অব্যাহত রাখবে সুইজারল্যান্ড

আদ্-দ্বীনে অবহেলাতেই ৬ নবজাতকের মৃত্যু, শৃঙ্খলার স্বার্থে ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী

সাবেক সিইসি হাবিবুল আওয়ালের জামিন প্রশ্নে রুল

বান্দরবানের সেই তিন্দু নিম্নমাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণ করা হবে: সংসদে শিক্ষামন্ত্রী

৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, ১৫২১ জনকে নিয়োগের সুপারিশ