হোম > জাতীয়

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবসহ তিন সচিব প্রত্যাহার

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তিন সচিবকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। আজ সোমবার জারি করা পৃথক পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. সাইফুল্লাহ পান্নাকে প্রত্যাহার করে সচিব হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

একইভাবে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিনকে প্রত্যাহার করে সচিব হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

এ ছাড়া মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মিজ্‌ রেহানা পারভীনকে প্রত্যাহার করে সচিব হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জনস্বার্থে জারি করা এসব আদেশ অবিলম্বে কার্যকর হবে। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মোহাম্মদ রফিকুল হক স্বাক্ষরিত প্রজ্ঞাপন জারি করা হয়।

রেওয়াজ অনুযায়ী, কাউকে কোনো দপ্তরের দায়িত্বে না রাখা হলে তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। অনেক ক্ষেত্রে ওএসডিকে নেতিবাচকভাবে দেখা হয় বলে কোনো কোনো কর্মকর্তাকে জনপ্রশাসন মন্ত্রণালয় সংযুক্ত করা হয়। ওএসডি বা জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হলে তার কোনো কাজ থাকে না।

ক্ষুব্ধ হয়ে দেশের পথে জাহেদ উর রহমান, কী ঘটেছিল দিল্লি বিমানবন্দরে

সম্মেলনে যোগ দিতে দিল্লিতে গিয়ে বিমানবন্দর থেকেই ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

গুম প্রতিরোধ আইনের খসড়া: তদন্তের ক্ষমতা পাচ্ছে পুলিশ

গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেল রানা-স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ

সংসদীয় স্থায়ী কমিটি: আইন মন্ত্রণালয়ের সভাপতি পার্থ, অর্থে মুশফিকুর রহমান

স্থায়ী পাবলিক পরীক্ষাকেন্দ্র স্থাপন সরকারের বিবেচনায়: সংসদে শিক্ষামন্ত্রী

বিআরটি নিয়ে বিশেষজ্ঞদের মতামত শুনলেন প্রধানমন্ত্রী, চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি

হাসিনার করা চুক্তিই খুলে দিতে পারে বেনজীরকে ফেরানোর পথ

আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ