হোম > জাতীয়

ঢাবির সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত

শেখ মুজিবুর রহমান হলের নাম শহীদ ওসমান হাদি হল করার সুপারিশ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হল ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম পরিবর্তনের সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেট। শেখ মুজিবুর রহমান হলের নাম শহীদ ওসমান হাদি হল এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম বীর প্রতীক ক্যাপ্টেন সিতারা বেগম হল করার সুপারিশ করা হয়েছে।

এ দুই হলের এই নাম পরিবর্তনের জন্য উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছিলেন ডাকসু নেতারা।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সিন্ডিকেট সভায় ডাকসুর নেতাদের দাবি অনুযায়ী হল দুটির নাম পরিবর্তনের সুপারিশ করা হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমেদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের আওয়ামী লীগপন্থী চার শিক্ষককে বিশ্ববিদ্যালয় থেকে কেন বহিষ্কার করা হবে না, তা জানতে চেয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে সিন্ডিকেটে। একই সঙ্গে দুই শিক্ষককে সতর্ক করার সিদ্ধান্তও হয়েছে।

যে চার শিক্ষককে শোকজ করার সিদ্ধান্ত হয়েছে তাঁরা হলেন অধ্যাপক জিনাত হুদা, অধ্যাপক আ ক ম জামাল উদ্দীন, অধ্যাপক সাদেকা হালিম ও অধ্যাপক মো. মশিউর রহমান। আর যে দুই শিক্ষককে সতর্ক করা হয়েছে তাঁরা হলেন অধ্যাপক মাহমুদা খাতুন ও অধ্যাপক মো. খায়রুল ইসলাম চৌধুরী।

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ বলেন, সমাজবিজ্ঞান বিভাগের চার শিক্ষকের ‌বিরুদ্ধে শিক্ষার্থীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে চার্জশিট গঠন এবং কেন তাঁদের বহিষ্কার করা হবে না, তা জানতে চেয়ে সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে দুটি হলের নাম পরিবর্তন করতেও সিনেটে সুপারিশ করা হয়েছে।

মধ্যপ্রাচ্যের আকাশসীমা অস্থিরতায় তিন দিনে ঢাকায় ১০২ ফ্লাইট বাতিল

কৃষিসচিব এমদাদ উল্লাহ মিয়ান বাধ্যতামূলক অবসরে

মধ্যপ্রাচ্যে উত্তেজনায় তিন দিনে ঢাকায় ৭৪ ফ্লাইট বাতিল

হানিফসহ ৪ আসামির বিরুদ্ধে সাক্ষ্য দিলেন দুই শহীদের স্ত্রী

দুই আসনের ফলাফল চ্যালেঞ্জ করে পরাজিত প্রার্থীদের আবেদন

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে গুলি: সন্ত্রাসী গ্রুপ চিহ্নিত হয়েছে বলে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

ইরানে বসবাসরত বাংলাদেশিদের নিয়ে উদ্বিগ্ন সরকার

দপ্তর হারালেন স্থানীয় সরকার সচিব রেজাউল

পুরোনো প্রতিশ্রুতির বোঝা আমাদের ওপর চাপাবেন না: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী