হোম > জাতীয়

ঈদের ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু

আজকের পত্রিকা ডেস্ক­

ফাইল ছবি

ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ মে সোমবার থেকে সরকারি টানা ৭ দিনের ছুটি শুরু হচ্ছে। এরই মধ্যে বহু মানুষ ঘরে ফিরতে শুরু করেছে। ট্রেনে উপলক্ষে অগ্রিম টিকিটধারী ঘরমুখী মানুষের ঈদযাত্রা শুরু হবে ২৩ মে থেকে। ঈদ শেষে ফিরতি টিকিট বিক্রি শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার।

বাংলাদেশ রেলওয়ে আজ বিক্রি করছে আগামী ৩১ মের আন্তনগর ট্রেনের অগ্রিম টিকিট। সকাল ৮টায় রেলওয়ের পশ্চিমাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হয়েছে। এর পর দুপুর ২টায় শুরু হবে পূর্বাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর টিকিট বিক্রি। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ আসনের ফিরতি টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে।

রেলওয়ের সূত্রে থেকে জানা গেছে, আগামীকাল ২২ মে বিক্রি করা হবে আন্তনগর ট্রেনের ১ জুনের টিকিট, ২৩ মে বিক্রি হবে ২ জুনের, ২৪ মে বিক্রি হবে ৩ জুনের এবং ২৫ মে বিক্রি হবে ৪ জুনের টিকিট। ফিরতি যাত্রার এ সময়ে কেনা টিকিট যাত্রীরা রেলওয়েকে ফেরত দিতে পারবেন না। প্রতিজন টিকিটপ্রত্যাশী একবারে সর্বোচ্চ ৪টি আসনের টিকিট কিনতে পারবেন। একটির বেশি আসনের টিকিট কিনলে সহযাত্রীদের নাম টিকিট কেনার সময় উল্লেখ করতে হবে।

যুবসমাজ দুর্নীতিবিরোধী আন্দোলনে নামলে অর্ধেক দুর্নীতি কমানো সম্ভব: দুদক

প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ যুবরাজের

অক্টোবরেই শুরু হতে পারে স্থানীয় সরকার নির্বাচন, প্রথম ধাপে ইউপি ও পৌরসভা

হানি ট্র্যাপে ব্যবসায়ী-চাকরিজীবীদের ব্ল্যাকমেল, অর্থ আদায়ের অভিযোগে গ্রেপ্তার ৫

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, হাতে তুলে দিলেন ক্রাউন প্রিন্সের চিঠি

১১ জুলাইয়ের মধ্যে স্বাভাবিক প্রসবকক্ষ স্থাপন না করলে সব ক্লিনিকের লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিল শুনানি শুরু

ইরানের সর্বোচ্চ নেতার জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার

৩৪ বিচারককে বদলি

প্রেস অ্যাক্রিডিটেশন কমিটি পুনর্গঠন