হোম > জাতীয়

‘সেফটি মেজার’ হিসেবে নাম প্রত্যাহার চেয়েছেন শাহদীন মালিক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নির্বাচন কমিশন গঠনে বিভিন্ন পক্ষ থেকে প্রস্তাবিত ৩১৬ জনের নামের তালিকা প্রকাশ করেছে সার্চ কমিটি। ‍এই তালিকা থেকে নিজের নাম প্রত্যাহারের জন্য মন্ত্রিপরিষদ বিভাগে চিঠি দিয়েছেন জ্যেষ্ঠ আইনজীবী ড. শাহদীন মালিক। মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগে চিঠি লেখেন তিনি। আজকের পত্রিকাকে চিঠি লেখার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি নিজেই।

শাহদীন মালিক আজকের পত্রিকাকে বলেন, ‘আমার নাম কে প্রস্তাব করেছে, কারা প্রস্তাব করেছে জানি না। আমি এটিতে আগ্রহী নই। কেউ আমার সঙ্গে কোন কথা বলেনি। আমি গণমাধ্যমে দেখে অবাক হয়েছি।’ 

শাহদীন মালিক তাঁর চিঠিতে লিখেছেন, ‘...নির্বাচন কমিশনে নিয়োগের জন্য বিবেচনাধীন নামের তালিকায় আমার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে বলে আমার নজরে এসেছে। আমি এই পদের জন্য আমার নাম প্রস্তাব করিনি এবং কেন এই তালিকায় আমার নাম রয়েছে তা নিশ্চিত নই।’ 

তিনি সেখানে আরও লিখেন, ‘আমি এতদ্দ্বারা উল্লিখিত নামের তালিকা থেকে আনুষ্ঠানিকভাবে আমার নাম প্রত্যাহার করার জন্য লিখছি এবং ইসির কোনো পদের জন্য বিবেচিত হতে চাই না।’ 

নাম প্রত্যাহারে চিঠি পাঠানোর কারণ সম্পর্কে তিনি বলেন, ‘ভালো নির্বাচন কমিশন না হলে তো সমালোচনা করব। তখন কেউ বলতে না পারে, ওনার নাম ছিল, ওনারে বনানো হয় নাই…। ফেসবুকে এটা ট্রল হবে। এটা যেন না হয়। সেই জন্য সেফটি মেজার হিসেবে নাম প্রত্যাহারের আবেদন করেছি।’

বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব দিল পিডিবি

সাবেক এমপি আবুল হাসানাত আবদুল্লাহসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

রেলওয়ের জমি-ট্রেনে বিজ্ঞাপনে নতুন নীতিমালা

সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন আরও চারজন

ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে খোলা হয়েছে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ

আসন্ন ঈদুল আজহায় পুলিশের একগুচ্ছ জরুরি নিরাপত্তা পরামর্শ

ভুয়া রিপোর্টিংয়ে দুর্বল কোম্পানি ঢুকেছে পুঁজিবাজারে: অর্থমন্ত্রী

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জেতায় বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

হামের প্রাদুর্ভাবের কারণ তদন্তে কমিটি গঠনে রুল

সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত, কর্মকর্তাদের আইন মন্ত্রণালয়ে ফেরত