হোম > জাতীয়

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ছবি: পিএমও

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে অংশ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সদর দপ্তরের জেনারেল অ্যাসেম্বলি হলে প্রবেশ করেছেন।

কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী বাংলায় সাধারণ পরিষদে তাঁর ভাষণ প্রদান করবেন।

এ সময় তিনি বাংলাদেশের জাতীয় স্বার্থ ও অগ্রাধিকার, বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন এবং রোহিঙ্গা সংকটসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে বাংলাদেশের সুনির্দিষ্ট অবস্থান তুলে ধরবেন।