হোম > জাতীয়

জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নতুন নিয়ম

জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নতুন নিয়ম করেছে সরকার। এর জন্য বিদ্যমান পতাকা বিধিমালা সংশোধন করা হয়েছে। গতকাল বুধবার পতাকা বিধিমালায় সংশোধন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

এতে বলা হয়, নতুন নিয়মে পতাকা অর্ধনমিত রাখার ক্ষেত্রে পতাকাদণ্ডের ওপর থেকে চার ভাগের এক ভাগ দৈর্ঘ্যের সমান নিচে ওড়াতে হবে। বিধিমালায় আগে এটি নির্ধারণ করে দেওয়া ছিল না।

প্রজ্ঞাপনে বলা হয়, বিধিমালার বিধি-৭-এর ১২ অনুচ্ছেদের পরিবর্তে নতুন ১২ অনুচ্ছেদ প্রতিস্থাপিত হবে। এ অনুচ্ছেদে বলা হয়েছে—অর্ধনমিত রাখার ক্ষেত্রে পতাকা প্রথমে পতাকাদণ্ডের সর্বোচ্চ চূড়া পর্যন্ত উত্তোলন করতে হবে। এরপর পতাকাদণ্ডের এক-চতুর্থাংশের দৈর্ঘ্যের সমান নিচে নামিয়ে পতাকাটি স্থাপন করতে হবে। ওই দিবসে পতাকা নামানোর সময় ফের পতাকাদণ্ডের সর্বোচ্চ চূড়া পর্যন্ত উত্তোলন করা হবে, এরপর নামাতে হবে। আগের বিধিমালার ১২ অনুচ্ছেদে পতাকাদণ্ডের এক-চতুর্থাংশের দৈর্ঘ্যের সমান নিচে নামিয়ে পতাকা স্থাপন করার বিষয়টি ছিল না।

সাধারণত ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও জাতীয় শোক পালনের দিন পতাকা অর্ধনমিত রাখা হয়।

সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ বাতিলের সুপারিশ

অফিস সকাল ৯টা থেকে ৪টা, সন্ধ্যা ছয়টায় বন্ধ মার্কেট

দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানো এসি ল্যান্ডকে প্রত্যাহার

ওই যে জঙ্গি এমপি যাচ্ছে: তদন্ত চান হানজালা

‘মিথ্যা’ শব্দটির ব্যবহার নিয়ে বিরোধীদলীয় নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রীর বিতর্ক

ডেপুটি স্পিকারকে প্রধান করে সংসদের লাইব্রেরি কমিটি গঠন

অধ্যাদেশ ছাপাতে খরচ হবে ১২ লাখ টাকা: সংসদে আইনমন্ত্রী

ওই হত্যাকাণ্ড আনপানিশড যাবে না: ইলিয়াস আলী প্রসঙ্গে স্পিকার

নারী এমপিদের নিয়ে আমির হামজার মন্তব্যের বিচার চাইলেন রুমিন ফারহানা

মানবতাবিরোধী অপরাধে হাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে প্রতিবেদন