হোম > জাতীয়

হজযাত্রীরা যেন কোনোভাবেই হয়রানির শিকার না হন: বিমানমন্ত্রী

বিশেষ প্রতিনিধি, ঢাকা

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হজ ব্যবস্থাপনা অগ্রগতিবিষয়ক পর্যালোচনা সভায় বিমানমন্ত্রী আফরোজা খানম রিতা। ছবি: আজকের পত্রিকা

হজযাত্রীরা যাতে কোনোভাবেই হয়রানির শিকার না হন, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি বলেছেন, হাজিদের নির্বিঘ্নে হজ পালন নিশ্চিত করা রাষ্ট্রের কর্মচারীদের নৈতিক দায়িত্ব।

আজ রোববার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হজ ব্যবস্থাপনা অগ্রগতিবিষয়ক পর্যালোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, হজযাত্রীরা যাতে কোনো ধরনের ভোগান্তি বা হয়রানির মুখে না পড়েন, সে বিষয়ে সংশ্লিষ্ট সব দপ্তরকে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে। হাজিদের সুষ্ঠুভাবে হজ সম্পন্ন করতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালাবে বলেও তিনি উল্লেখ করেন।

সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রাশেদুজ্জামান মিল্লাত বলেন, হজ ব্যবস্থাপনায় দায়িত্বপ্রাপ্তদের মধ্যে উপযুক্ত ব্যক্তি উপযুক্ত স্থানে দায়িত্ব পালন করছেন কি না, তা নিশ্চিত করা হবে। তিনি জানান, মন্ত্রী ও প্রতিমন্ত্রী শিগগির হজ ক্যাম্প পরিদর্শন করে সার্বিক পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করবেন।

সভায় হজ ফ্লাইটের ফ্রিকোয়েন্সি বৃদ্ধি নিয়েও বিস্তারিত আলোচনা হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরিন জাহান, ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিনসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

স্বাধীনতাযুদ্ধ মূলত ছিল একটা সাংস্কৃতিক বিপ্লব: সংস্কৃতিমন্ত্রী

জাপানে দক্ষ জনশক্তি পাঠাতে চায় সরকার, চলছে কর্মপরিকল্পনা প্রণয়নের কাজ

ডিজিএফআইয়ে নতুন ডিজি, আগের ডিজি পররাষ্ট্রে

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে সম্পর্ক জোরদারের প্রত্যাশা পাকিস্তান হাইকমিশনারের

১৬ বছর হলেই পাওয়া যাবে এনআইডি: ইসি

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র মেডিকেল অফিসার হলেন ডা. আমান

বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ভারত

মুক্তিযুদ্ধ ও অন্যান্য আন্দোলন-সংগ্রাম এক নয়: হাফিজ উদ্দিন

পুলিশের শীর্ষ পদে আলোচনায় যাঁরা

ড. ইউনূস যমুনা ছাড়বেন কবে, যা জানা গেল