হোম > জাতীয়

দীর্ঘদিন একই কর্মস্থলে থাকা কর্মকর্তা-কর্মচারীদের বদলির নির্দেশ শ্রম উপদেষ্টার

বাসস, ঢাকা  

শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। ফাইল ছবি

শ্রম মন্ত্রণালয়ের অধীন প্রতিষ্ঠানগুলোতে যাঁরা দীর্ঘদিন ধরে একই জায়গায় কর্মরত আছেন, তাঁদের অন্যত্র বদলির নির্দেশ দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। একই সঙ্গে তিনি মাঠ-পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলেন তিনি।

গতকাল সোমবার উপদেষ্টা মাঠ পর্যায়ে শ্রম অধিদপ্তর এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদপ্তরের বিভিন্ন কর্মকর্তার সঙ্গে মতবিনিময়কালে এসব নির্দেশনা দেন উপদেষ্টা।

ড. সাখাওয়াত হোসেন শ্রম মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর থেকে দেশের বিভিন্ন শ্রমঘন অঞ্চল পরিদর্শন করছেন। সোমবার কলকারখানা মালিক-শ্রমিকদের সঙ্গে মতবিনিময়কালে মাঠপর্যায়ের কোনো কোনো কর্মকর্তার-কর্মচারীর বিরুদ্ধে কিছু অভিযোগ উঠে আসে। অভিযোগের ভিত্তিতে উপদেষ্টা কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য যথাযথ কর্তৃপক্ষকে নির্দেশনা দেন।

এদিকে দাপ্তরিক কার্যক্রমকে গতিশীল করতে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের ১১৮ জন শ্রম পরিদর্শক, উপমহাপরিদর্শক ৭ জন, যুগ্ম মহাপরিদর্শক ৩ জন, সহকারী মহাপরিদর্শক ১ জন, উচ্চমান সহকারী ১ জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ৯ জনকে বদলি করা হয়েছে।

এ ছাড়া শ্রম অধিদপ্তরের ২৭ জন ১ম শ্রেণির কর্মকর্তা, ১৬ জন দ্বিতীয় শ্রেণির কর্মকর্তা এবং ২৮ জন তৃতীয় শ্রেণি ও চতুর্থ শ্রেণি কর্মচারীকে বদলি করা হয়েছে।

অতীতে সংসদে যেসব নেতিবাচকতা সৃষ্টি হয়েছে, সেগুলো মুছে দেব: সালাহউদ্দিন আহমদ

ঈদযাত্রায় ১৭ মার্চের ট্রেনের টিকিট কাটতে আধা ঘণ্টায় ১ কোটি ৩০ লাখ হিট

তারেক রহমানের ভিভিআইপি ফ্লাইটেও ছিল ঝুঁকি, বিমানের বোয়িং ৭৮৭-৯ নিয়ে তদন্তে অনিয়মের তথ্য

ঈদুল ফিতরে আজ বিক্রি হচ্ছে ১৭ মার্চের ট্রেনের টিকিট

ফেব্রুয়ারিতে ৪৪৮ দুর্ঘটনার ৪২% জাতীয় মহাসড়কে

জ্বালানি সংকটের শঙ্কা: ফিলিং স্টেশনে চালকদের ভিড়

‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন খালেদা জিয়া

জাতিসংঘে বাংলাদেশের প্রার্থী খলিলুর, ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সমর্থন দিতে বললেন প্রধানমন্ত্রী

ঢাকায় কূটনীতিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর ইফতার

ফেব্রুয়ারিতে সড়কে ৪৪৭ প্রাণহানি, সবচেয়ে বেশি ঢাকা বিভাগে: যাত্রী কল্যাণ সমিতি