হোম > জাতীয়

আওয়ামী লীগ অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: আজকের পত্রিকা

আগামীকাল মঙ্গলবার প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করতে পারে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, এ কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ইউনিটগুলোকে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

আজ সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছয় এলাকায় সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্তের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি হয়নি। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে আমাদের সব সময় সতর্ক থাকতে হয়। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কিছু অপতৎপরতা আমরা লক্ষ করছি। বিভিন্ন জেলায় তাদের মিছিল-মিটিংয়ের মতো কার্যক্রম হাতে নেওয়ার তথ্য পাওয়া গেছে। দুই-একটি স্থানে এ ধরনের তৎপরতা দেখা গেছে। এতে আমাদের মনে হয়েছে, তারা অস্থিরতা সৃষ্টির চেষ্টা করতে পারে। সে বিবেচনায় সব বাহিনীকে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।’

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আজ থেকে ৩০ জুন পর্যন্ত ‘এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় সেনাবাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। ঢাকা ও চট্টগ্রাম মহানগর, নারায়ণগঞ্জ ও গাজীপুর মহানগর এবং আরও দুটি জেলায় সেনাসদস্যরা দায়িত্ব পালন করবেন। যেকোনো ধরনের অপতৎপরতা মোকাবিলায় আইন অনুযায়ী এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

শুভেন্দু অধিকারীর বক্তব্য ভারত-বাংলাদেশ বন্ধুত্বের অন্তরায়: সংসদে জিএম সিরাজ

গুজব প্রতিরোধে পিআইডির ফ্যাক্ট চেকিং কার্যক্রম অব্যাহত রয়েছে: সংসদে তথ্যমন্ত্রী

সংসদে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ চাইলেন বিএনপির এমপি

বিপিসির সাড়ে তিন মাসে লোকসান ১৭ হাজার ৩৯ কোটি টাকা: সংসদে জ্বালানিমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা-রোম রুটে বিমানের ফ্লাইট বাড়ানোর ওপর জোর

মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী

আপনি তো বাজেট নিয়ে কোনো কথাই বলেন নাই: বিএনপির এমপির উদ্দেশে স্পিকার

শিক্ষায় কোনো বৈষম্য থাকবে না, ৯ শিক্ষা বোর্ডে একই প্রশ্নে পরীক্ষা: শিক্ষামন্ত্রী

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর রায় ৩০ জুন