হোম > জাতীয়

বাবুল আক্তারের জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগে শ্বশুর

আজকের পত্রিকা ডেস্ক­

ফাইল ছবি

স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলায় সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের জামিন স্থগিত চেয়ে আবেদন করা হয়েছে। বাবুল আক্তারের শ্বশুর মোশাররফ হোসেন এ আবেদন করেন।

আজ রোববার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক আবেদনটি শুনানির জন্য ৩ ডিসেম্বর দিন ধার্য করেছেন। তাই এই আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মুক্তি মিলছে না বাবুলের।

বাবুল আক্তারের পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী মাহবুবুর রহমান।

এর আগে গত ২৭ নভেম্বর হাইকোর্ট বাবুল আক্তারকে জামিন দেন।

২০১৬ সালের ৫ জুন চট্টগ্রামের জিইসি মোড় এলাকায় খুন হন মাহমুদা খানম মিতু। এ ঘটনায় মামলার বাদী ছিলেন স্বামী বাবুল আক্তার। পরে সেই মামলায় আসামি করা তাঁকেই। ২০২২ সালের ১৩ সেপ্টেম্বর মিতু হত্যা মামলায় বাবুল আক্তারসহ সাতজনকে আসামি করে আদালতে চার্জশিট জমা দেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পরে ১০ অক্টোবর তা গ্রহণ করেন আদালত।

সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালিকে ‘গুম’: সাবেক এএসপি ফজলুর রহমান কারাগারে

তেহরানে বাঘের গালিবাফের সঙ্গে স্পিকার হাফিজ উদ্দিনের সাক্ষাৎ

সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালিকে গুমের ঘটনায় এএসপি ফজলুর রহমান গ্রেপ্তার

গণ-অভ্যুত্থানে নিহতদের স্মরণসভা ৪ জুলাই, প্রধান অতিথি প্রধানমন্ত্রী

মৎস্যজীবীদের সুবিধায় উন্মুক্ত করা হয়েছে সব জলাশয়: মৎস্য প্রতিমন্ত্রী

পেঁয়াজচাষি কাঁদছেন পচনে, দরপতনে

২০২৩ সালে ওএসএ চুক্তির ৫ প্যাট্রল বোট হস্তান্তর করল জাপান

জুনে রাজনৈতিক সহিংসতা ও মবে খুন হয়েছে ৪০ জন: এইচআরএসএস

৩২ হাজার প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগের পথ খুলল

৭৫ চালকের লাইসেন্সে ৭৮ পয়েন্ট কাটল বিআরটিএ