হোম > জাতীয়

মানবতাবিরোধী অপরাধে অভিযুক্তদের বিদেশি আইনজীবী নিয়োগের আবেদন, বার কাউন্সিলের ‘না’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফাইল ছবি

চব্বিশের জুলাই-আগস্টের আন্দোলনে হত্যাকাণ্ডসহ আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) আমলে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলা লড়তে বিদেশি আইনজীবী নিয়োগের আবেদনে সাড়া দেয়নি বার কাউন্সিল। এক বৈঠকে বিদেশি আইনজীবী নিয়োগের আবেদন নাকচ করে দিয়েছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।

আজ বৃহস্পতিবার বৈঠকে চেয়ারম্যান অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজলের সভাপতিত্বে কাউন্সিলের সদস্যরা উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

উল্লেখ্য, দেশের কোনো আদালতে বিদেশি আইনজীবী দিয়ে মামলা পরিচালনার জন্য আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বার কাউন্সিলের অনুমতি নিতে হয়।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, সাংবাদিক ফারজানা রুপাসহ কয়েকজন আসামি বিদেশি আইনজীবীর অনুমতি চেয়ে আবেদন করেছিলেন। তাঁদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলায় বিচার চলমান রয়েছে।

এর আগে আওয়ামী লীগ সরকারের আমলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একাত্তরের মানবতাবিরোধী অপরাধে জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের বিচারের সময়ও তাঁদের এমন আবেদন নাকচ হয়েছিল।

১ লাখ ৩১ হাজার ভোটের ব্যবধানে বিজয়ী ধানের শীষ, জামায়াতের বিক্ষোভ কাল

‎ব্যাটারিচালিত রিকশা নিবন্ধন বাধ্যতামূলক করল সরকার, ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা

বাংলাদেশের সঙ্গে চিকিৎসা পর্যটনে সহযোগিতা বাড়াতে আগ্রহী পাকিস্তান

প্রাণিসম্পদের টিকার শতভাগ দেশীয় উৎপাদনের তাগিদ প্রতিমন্ত্রীর

প্রতিরক্ষাব্যবস্থা শক্তিশালী করার সুপারিশ সংসদীয় কমিটির

সরকারি বাসা থেকে ভাড়াটে অপসারণের নির্দেশ

পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পরিদর্শন করলেন সেনাপ্রধান

বিমানের ত্রুটি সারিয়ে দেশের পথে প্রধানমন্ত্রী

অবৈধ অভিবাসনের বিরুদ্ধে আরও কঠোর হবে ইতালি: রাষ্ট্রদূত

‘দুই বালক দৌড়ে এসে জানায় নদীতে লাশ ভাসছে’—তাহসিফের মরদেহ উদ্ধার ও প্রত্যক্ষদর্শীর বয়ান