হোম > জাতীয়

সাইবার নিরাপত্তা আইনে ৪২ ধারার প্রয়োজন আছে: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাইবার নিরাপত্তা আইনের ৪২ ধারার আইনি প্রয়োজন আছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। আজ শনিবার দুপুরে রাজধানীর বাংলা একাডেমি অডিটরিয়ামে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) চতুর্থ সম্প্রচার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী এ কথা বলেন।

সাইবার নিরাপত্তা আইনের ৪২ ধারায় পুলিশ বিনা পরোয়ানায় তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে। যা ডিজিটাল নিরাপত্তা আইনের ৪৩ ধারায় ছিল। এ প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, ‘পুলিশের কাজ হলো যদি অপরাধ সংঘটিত হওয়ার সম্ভাবনা থাকে সেটা বন্ধ করা। অপরাধীদের গ্রেপ্তার করে বিচারে সোপর্দ করা এবং সাক্ষ্যপ্রমাণ সংগ্রহ করা। বিচারে সোপর্দ করতে গেলে কিছু ক্ষেত্রে তাৎক্ষণিক সাক্ষ্যপ্রমাণ প্রয়োজন হয় এবং এই সাক্ষ্যপ্রমাণ সংগ্রহ করা তাদের দায়িত্ব। এইখানে যদি পুলিশের হাতটা বেঁধে দেওয়া হয়, তাহলে তো তারা সাক্ষ্যপ্রমাণ সংগ্রহ করতে পারবে না। এমন জায়গা আছে, যেখানে তাৎক্ষণিক অ্যাকশনের প্রয়োজন হয়। এ ধরনের ক্ষেত্রেই কেবল ৪২ ধারা প্রয়োগ করা হবে।’

সাইবার নিরাপত্তা আইনের বিষয়ে মন্ত্রী বলেন, ‘২০০৬ সালের আইসিটি আইনে ৫৭ ধারা যুক্ত করা হয়েছিল। এ ধারার বিষয়ে অনেক প্রশ্ন ও আপত্তি ছিল। আবার সাইবার স্পেস নিয়ন্ত্রণ বা সুরক্ষারও প্রয়োজন ছিল। এমন প্রেক্ষাপটেই ডিজিটাল নিরাপত্তা আইন করা হয়েছিল। সাংবাদিক, সংবাদমাধ্যম বা স্বাধীন সাংবাদিকতার জন্য এটা বাধা হয়ে দাঁড়াক এমন উদ্দেশ্য ছিল না।’

আনিসুল হক আরও বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের যে অপব্যবহার হয়েছে, তা সরকার সব সময় স্বীকার করেছে। ডিজিটাল নিরাপত্তা আইনে ৭ হাজার ১টি মামলা দায়ের হয়েছে। তার মধ্যে এখন আছে ৫ হাজার ৯৯৫টি মামলা। এই মামলার শতকরা ৯৫ ভাগ দায়ের করেছে বাংলাদেশের জনগণ। এর মধ্যে হয়তো রাজনীতিবিদেরাও আছেন। কিন্তু যখন দেখা গেল, এই আইনের কিছুটা অপব্যবহার করা হচ্ছে—তখন কিন্তু সরকার এটা নিয়ে আলাপ-আলোচনা করেছে। এরপর সারা পৃথিবীর বেষ্ট প্র্যাকটিসগুলো সম্বন্ধেও সরকার জ্ঞাত হয়েছে।

বিজেসির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান রেজোয়ানুল হক রাজার সভাপতিত্বে এবং একাত্তর টিভির প্রধান পরিকল্পনা সম্পাদক নূর সাফা জুলহাস ও সিনিয়র সাংবাদিক মুন্নী সাহার সঞ্চালনায় সম্মেলনের দুটি সেশনে সিনিয়র সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল, গ্লোবাল টিভির প্রধান সম্পাদক সৈয়দ ইসতিয়াক রেজা, অধ্যাপক ড. শফিউল আলম, এটিএন বাংলার প্রধান নির্বাহী সম্পাদক জয় ই মামুন, এনটিভির বার্তাপ্রধান জহিরুল আলম, একাত্তর টিভির বার্তাপ্রধান শাকিল আহমেদ, নিউজ ২৪-এর নির্বাহী সম্পাদক রাহুল রাহা, ডিবিসির সম্পাদক প্রণব সাহা, চ্যানেল আইয়ের প্রধান বার্তা সম্পাদক জাহিদ নেওয়াজ খান ও সিনিয়র সাংবাদিক নজরুল কবীরসহ প্রমুখ সাংবাদিকতার নীতি, সুরক্ষা ও স্বাধীনতা নিয়ে আলোচনা করেন।

উত্তরের চার সীমান্তে এক দিনে আরও ৬০ জনকে পুশ ইনের চেষ্টা বিএসএফের

বেটিং ও জুয়া প্রতিরোধ আইনের খসড়া: সন্দেহ হলেই তল্লাশি, গ্রেপ্তার করতে পারবে গোয়েন্দারা

দৌলতদিয়ায় নদীতে বাস: তদন্তে নৌপরিবহন মন্ত্রণালয়ের কমিটি

ভুয়া মুক্তিযোদ্ধা সনদে চাকরি, ত্রিমুখী তদন্তের মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল ইসলাম

১৪ জুন কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রতিরক্ষা শিল্পে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় তুরস্ক: হাকান ফিদান

সাংস্কৃতিক সম্পদ সুরক্ষায় বাংলাদেশ-তুরস্ক সমঝোতা স্মারক সই

দৌলতদিয়া ঘাটে নদীতে বাস, প্রাণহানি হয়নি যাত্রী নামিয়ে দেওয়ার নিয়ম মানায়: নৌ মন্ত্রণালয়

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

ডিএমপির পাঁচ এডিসি ও দুই এসিকে বদলি