হোম > জাতীয়

জাতিসংঘের শান্তিরক্ষা পদক পেলেন নৌবাহিনীর ১৯৯ সদস্য

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দক্ষিণ সুদানের জুবাতে নিয়োজিত বাংলাদেশ নৌবাহিনীর ১৯৯ জন সদস্য জাতিসংঘ শান্তিরক্ষা পদক পেয়েছেন। শান্তিরক্ষা মিশনে বিশেষ অবদানের জন্য তাঁরা এ সম্মানজনক পদক পেয়েছেন। আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সূত্রে এই তথ্য জানা গেছে। 

আইএসপিআর জানায়, আজ মঙ্গলবার দক্ষিণ সুদানের জুবাতে ব্যানএফএমইউ-৮ কন্টিনজেন্টের মেডেল প্যারেড অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ইউনাইটেড ন্যাশনস মিশন ইন সাউথ সুদানের (আনমিস) ফোর্স কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল মোহান সুব্রামানিয়াম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শান্তিরক্ষা কার্যক্রমে অবদানের জন্য বাংলাদেশ নৌবাহিনীর ১৯৯ জন কর্মকর্তা ও নাবিককে মেডেল পরিয়ে দেন। 

মেডেল প্যারেড অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৌ সদরের প্রতিনিধিদলের প্রধান কমান্ডার চট্টগ্রাম নৌ-অঞ্চল রিয়ার অ্যাডমিরাল আবদুল্লাহ আল মামুন চৌধুরী, আনমিস ফোর্স চিফ অব স্টাফ মেজর জেনারেল মার্কো মাচাদো, আনপোল পুলিশ কমিশনার ক্রিস্টিন ফসেন ও সাউথ সুদান সশস্ত্র বাহিনীর জেভিএমএম প্রধান মেজর জেনারেল মৌ মানাষে মালাকসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।

বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

সামুদ্রিক মাছের টেকসই ব্যবস্থাপনা জোরদারে সার্কের বৈঠক

বর্তমান সরকার আইনের শাসন, ন্যায়বিচার, মানবাধিকার ও সুশাসন প্রতিষ্ঠাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: রাষ্ট্রপতি

দেশে আরও নতুন ৩ উপজেলা ও ১ থানার অনুমোদন

সীমান্ত পাহারার চেয়েও এখন বেশি জরুরি সাইবার নিরাপত্তা: তথ্যমন্ত্রী

বাংলাদেশে ২৫ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা ভিওনের, লক্ষ্য ১০০ কোটি ডলারের এফডিআই

বনানীতে চিরনিদ্রায় শায়িত মুস্তাফা মনোয়ার

হাছান মাহমুদ-নওফেলসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

রায়ের পরও হাসলেন ইনু

শেখ হাসিনার মৃত্যুদণ্ড হলে ইনুর ১০ বছর হতে পারে না: চিফ প্রসিকিউটর