হোম > জাতীয়

বান্দরবানে সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাবিবুর নিহতের তিন বছর, সেনাবাহিনীর শ্রদ্ধা

বান্দরবান প্রতিনিধি

সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. হাবিবুর রহমান। ছবি: সেনাবাহিনী

স্বাধীনতা-পরবর্তী সময়ে পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. হাবিবুর রহমান। ২০২২ সালের ২ ফেব্রুয়ারি বান্দরবান রিজিয়নের অধীনস্থ রুমা জোনে সন্ত্রাসীদের গুলিতে তিনি প্রাণ হারান।

আজ সোমবার তাঁর তৃতীয় মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছে সেনাবাহিনী। তাঁর স্মরণে সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. হাবিবুর রহমান, এসবিপি ২৮ বীর, রুমা জোনের একজন দায়িত্বশীল সিনিয়র জেসিও ছিলেন। তিনি সৎ, মেধাবী, কর্মঠ ও দক্ষ একজন সৈনিক হিসেবে দীর্ঘদিন অত্যন্ত সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন।

বিবৃতিতে আরও বলা হয়েছে, গত ২ ফেব্রুয়ারি ২০২২ তারিখে বান্দরবান রিজিয়নের অধীনস্থ রুমা জোনে সন্ত্রাসী অবস্থানের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাঁর নেতৃত্বে একটি টহল দল অভিযান পরিচালনা করে। রাত আনুমানিক ১০টায় সন্ত্রাসীদের অতর্কিত গুলিবর্ষণের মুখে পড়লেও তিনি অসীম সাহসিকতার সঙ্গে পাল্টা আক্রমণ চালিয়ে ঘটনাস্থলেই তিনজন সশস্ত্র সন্ত্রাসীর মৃত্যু নিশ্চিত করেন। এতে সন্ত্রাসীরা পিছু হটতে বাধ্য হয়। তবে গোলাগুলির একপর্যায়ে সন্ত্রাসীদের গুলিতে তিনি বুকে ও মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই শাহাদাত বরণ করেন। পরবর্তীতে ঘটনাস্থল থেকে ১টি এসএমজি, ২৭৫ রাউন্ড তাজা গুলি, ৩টি ম্যাগাজিন, ৩টি দেশীয় বন্দুক, ৫ রাউন্ড দেশীয় বন্দুকের গুলি, ৪ জোড়া সন্ত্রাসীদের ইউনিফর্ম ও চাঁদাবাজির নগদ অর্থ উদ্ধার করা হয়।

সেনাবাহিনী বলেছে, দেশমাতৃকার নিরাপত্তা ও পার্বত্য অঞ্চলে স্থিতিশীলতা রক্ষায় নিজের জীবন উৎসর্গকারী এই বীর সেনাসদস্যের আত্মত্যাগ ও বীরত্ব সকলের জন্য গর্বের ও অনুকরণীয়। তাঁর অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি সেনাবাহিনী পদক (এসবিপি) প্রাপ্ত হন।

প্রধানমন্ত্রীর নৈশভোজ: শরিকদের প্রত্যাশা মেটানো চ্যালেঞ্জ হবে বিএনপির

খাদ্যনিরাপত্তা জোরদারে সমন্বিত উদ্যোগ চান বিশেষজ্ঞরা

ক্রিপ্টোকারেন্সি লেনদেনে জড়িতের অভিযোগে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা বরখাস্ত

শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান

সংসদে আইন পাস ও স্থায়ী কমিটি গঠনে বিধি লঙ্ঘনের অভিযোগ টিআইবির

বেনজীরকে ফেরাতে দুবাই পুলিশের প্রশ্নের জবাব দিচ্ছে দুদক

স্থানীয় নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকেরা: ইসির সুপারিশ

পুলিশের ডিআইজি ও এসপি পদমর্যাদার ১৪ কর্মকর্তাকে একযোগে বদলি

রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

নতুন কুঁড়ি স্পোর্টস: জাতীয় পর্ব শুরু, সেপ্টেম্বরে দ্বিতীয় আসর