হোম > জাতীয়

উপদেষ্টা ফাওজুল কবির খানের ফোন নম্বর হ্যাকড

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের ব্যক্তিগত ফোন নম্বর হ্যাকড হয়েছে। আজ সোমবার দুপুরে ব্যক্তিগত ফেসবুক আইডিতে এক পোস্টে এ কথা জানিয়েছেন উপদেষ্টা।

জ্বালানি উপদেষ্টা তাঁর ফেসবুক পোস্টে লিখেছেন, ‌‘আমার ফোন নম্বরটি হ্যাক হয়েছে। আমি কোনো অর্থসাহায্য চাচ্ছি না। এ ধরনের অনুরোধ উপেক্ষা করুন। ধন্যবাদ।’

উল্লেখ্য, ফাওজুল কবির খান ২০২৪ সালের ১৬ আগস্ট অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে নিযুক্ত হন। বর্তমানে তিনি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় ও রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।

ঢাকায় নতুন কমিশনার, কুমিল্লা-সিলেটে নতুন ডিসি

জুলাই গণ-অভ্যুত্থানের নেতৃত্ব নিয়ে সংসদে সরকারি ও বিরোধী দলের বিতর্ক

আগস্টেই জাতীয় গ্রিডে যুক্ত হবে রূপপুরের বিদ্যুৎ

কড়াইল বস্তিসহ ৫৮ স্থানে নির্মাণ করা হবে ১ লাখ সাশ্রয়ী ফ্ল্যাট: সংসদে মন্ত্রী

এত ব্যাংকের দরকার নেই বাংলাদেশে: মাহবুব উদ্দিন খোকন

বেসরকারি শিক্ষক-কর্মচারী অবসর সুবিধা বোর্ডে ঝুলে আছে ৬৭ হাজার আবেদন: সংসদে শিক্ষামন্ত্রী

মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পারসোতে আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি ও দুজনকে হত্যা: তিন পুলিশ কর্মকর্তার মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন

৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল করা হোক: সংসদে মাহবুব উদ্দিন খোকন

৫ দিনের সফরে চেক রিপাবলিক ও স্লোভাকিয়া গেলেন সেনাপ্রধান