হোম > জাতীয়

৬ সিটিতে প্রশাসক নিয়োগ কি নির্বাচন পেছানোর ইঙ্গিত, যা বললেন মন্ত্রী

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

প্রশাসক নিয়োগ হলেও স্থানীয় সরকার নির্বাচন সঠিক সময়েই হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছয়টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগে স্থানীয় সরকার নির্বাচন পিছিয়ে যাচ্ছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান।

নির্বাচনে বিলম্বের আশঙ্কার বিষয়ে মন্ত্রী বলেন, ‘না। স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে সরকারি কতকগুলো নিয়মকানুন আছে। সরকারি যেসব প্রথা আছে সেগুলোর মধ্যে কতগুলো মেয়াদ আছে, কতগুলো মেয়াদ শেষ হয়ে গেছে.... সবগুলোকে এক জায়গায় নিয়ে এসে আমরা সরকারের তরফ থেকে একটা সঠিক সময়ে এই নির্বাচনগুলো দেওয়ার ব্যবস্থা আমরা করব। তবে নিঃসন্দেহে এই নির্বাচনকে প্রাধান্য দেওয়া হবে।’

আজ সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন মির্জা ফখরুল। স্থানীয় সরকার মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই প্রথম বিএনপি কার্যালয়ে আসলেন তিনি।

সংসদে সংরক্ষিত নারী আসনে দলীয় প্রার্থীর যোগ্যতা প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, ‘নারী আসনের নির্বাচন এটা তো পার্লামেন্টের সিদ্ধান্ত হবে। আর প্রার্থী মনোনয়নের যোগ্যতা হবে দলের আদর্শ, নীতির সঙ্গে সম্পৃক্ততা থাকতে হবে, জনগণের সঙ্গে সম্পৃক্ততা, নিবিড় সম্পৃক্ততা থাকতে হবে, দলের জন্য ত্যাগ থাকতে হবে। আমাদের দলের মধ্যে যারা দলের সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত আছেন, যাদের ত্যাগ-তিতিক্ষা রয়েছে তাদের প্রাধান্য দেওয়া হবে।’

সংসদ নির্বাচনে একই পরিবার থেকে দুইজনকে মনোনয়ন না দেওয়ার নীতি নিয়েছিল বিএনপি। এখন সংরক্ষিত নারী আসনে মনোনয়নের ক্ষেত্রে একই নীতি বিবেচনা করা হবে কিনা জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন, ‘এটা এখনই কিছু বলা যাবে না। এই বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।’

জুলাই গণ-অভ্যুত্থান প্রামাণ্যচিত্রের অসংগতি নিয়ে রাষ্ট্রীয় কর্মসূচিতে হট্টগোল

১২ জেলায় বন্যার শঙ্কা, বাড়তে পারে নদ-নদীর পানি

মোজাফফরের বিষয়ে মেটার কাছে তথ্য চেয়েছে প্রসিকিউশন

রাষ্ট্রীয় অনুষ্ঠানে হট্টগোল-বিশৃঙ্খলায় ‘দুঃখিত-লজ্জিত’ রাষ্ট্রপতি

জুলাই শহীদ পরিবার ও আহতদের জন্য ফ্ল্যাট নির্মাণ শুরু সেপ্টেম্বরে: গৃহায়ণ প্রতিমন্ত্রী

কেউ কেউ দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা শুরু করেছেন: প্রধানমন্ত্রী

ড. ইউনূসকে সঙ্গে নিয়ে জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জুলাই গণ-অভ্যুত্থান গণমানুষের অধিকার-ন্যায়বিচারের ঐতিহাসিক অধ্যায়: ড. ইউনূস

পুলিশ: ভাঙা মনোবল চাঙা করা যাচ্ছে না ১০ কারণে

অস্থিরতা কাটেনি, যোগ হয়েছে অবসর-আতঙ্ক