হোম > জাতীয়

সহিংসতায় নিহতদের স্মরণে মঙ্গলবার রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত

কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় নিহতদের স্মরণে আগামীকাল (মঙ্গলবার) এক দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হবে। আজ সোমবার মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মন্ত্রিসভার বৈঠকে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। আগামীকাল সারা দেশে এক দিনের রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত হয়েছে।

কোটা সংস্কার আন্দোলনের সহিংসতা ও চলমান কারফিউ পরিস্থিতির মধ্যেই প্রায় এক মাস পর আজ সোমবার মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তাঁর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে মন্ত্রিসভার সদস্যদের পাশাপাশি সব মন্ত্রণালয়ের সচিবেরাও উপস্থিত ছিলেন।

ফ্যামিলি কার্ডের আনুষ্ঠানিক উদ্বোধন ১৬ আগস্ট, ৪ বছরে কার্ড পাবে ১ কোটি ৬০ লাখ পরিবার

গোলযোগের মাধ্যমে রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্নের প্রয়াস ছিল কি না, বিবেচনার দাবি মন্ত্রণালয়ের

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি: তথ্য প্রতিমন্ত্রী

বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন

জুলাই জাদুঘর: ৫০ টাকা নিয়ে ২০ টাকার টিকিট দেওয়ার অভিযোগ

র‍্যাবের বদলে আসছে এসআরবি

তনু হত্যা: সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন স্থগিত, ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ

দুর্ঘটনায় আহত যেকোনো ব্যক্তিকে সব হাসপাতাল-ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দিতে নির্দেশনা জারির নির্দেশ

৩ মন্ত্রণালয় ও ১ বিভাগে নতুন সচিব

বিমানবন্দরের নিরাপত্তায় বসছে অ্যান্টি-ড্রোন সিস্টেম