হোম > জাতীয়

২৮ মার্চ শুরু সংসদের সপ্তদশ অধিবেশন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

একাদশ জাতীয় সংসদের সপ্তদশ অধিবেশন বসছে আগামী ২৮ মার্চ। ওই দিন বিকেল ৫টায় অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। 

সংসদ সচিবালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, সোমবার বিকেল ৫টায় জাতীয় সংসদ ভবনের সংসদকক্ষে একাদশ জাতীয় সংসদের সপ্তদশ অধিবেশন আহ্বান করেছেন। তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এই অধিবেশন আহ্বান করেছেন।