হোম > জীবনধারা > রূপবটিকা

ঘৃতকুমারীর ফেসপ্যাক

লাইফস্টাইল ডেস্ক

ঘৃতকুমারী ত্বকে বয়সের ছাপ, ব্রণ, রোদে পোড়া কালো দাগ ইত্যাদি খুব সহজে দূর করে। শুষ্ক ত্বক, সাধারণ ত্বক, তৈলাক্ত ত্বকের জন্য ফেসপ্যাক তৈরিতে প্রাকৃতিক এই উপাদান  ব্যবহার করতে পারেন।

  • ঘৃতকুমারীর জেলের সঙ্গে গোলাপজল মিশিয়ে পেস্ট তৈরি করুন। এই পেস্ট মুখে লাগিয়ে ২০ মিনিট রেখে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। অথবা এই পেস্ট দিয়ে দুই থেকে তিন মিনিট পুরো মুখে ম্যাসাজ করুন। প্রতি সপ্তাহে দু-তিনবার এই প্যাক মুখে দিলে ভালো ফল পাবেন।
  • এক টেবিল চামচ মুলতানি মাটি, এক চা-চামচ ঘৃতকুমারীর জেল, গোলাপজল অথবা ঠান্ডা দুধ মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। এই পেস্ট মুখে লাগিয়ে ১০ থেকে ১৫ মিনিট রাখুন। তারপর পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে এক থেকে দুবার ব্যবহার করলে উপকার পাবেন। ত্বকের অতিরিক্ত তেল দূর করে ত্বক ভালো রাখে এই প্যাক। 
  • এক চিমটি হলুদের গুঁড়া, এক টেবিল চামচ ঘৃতকুমারীর জেল, এক চা-চামচ মধু, কয়েক ফোঁটা গোলাপজল একসঙ্গে মিশিয়ে 
    পেস্ট তৈরি করুন। তারপর এই পেস্ট মুখে, গলায় ও ঘাড়ে লাগান। ২০ মিনিট রেখে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। 
  • এক টেবিল চামচ ঘৃতকুমারীর জেল এবং তিন-চার পিস কলার টুকরো ভালোভাবে মিশিয়ে এই প্যাক তৈরি করা যায়। প্যাক তৈরি হয়ে গেলে মুখে লাগিয়ে পুরো ১০ মিনিট রেখে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। এই প্যাক সপ্তাহে এক থেকে দুইবার ব্যবহার করতে পারেন।
  • দুই চা-চামচ ঘৃতকুমারীর জেল, এক চা-চামচ দই, এক চা-চামচ মধু অথবা লেবুর রস ব্লেন্ড করে এই প্যাক বানানো যায়। স্বাভাবিক ত্বকের জন্য মধু এবং তৈলাক্ত ত্বকের জন্য লেবুর রস ব্যবহার করুন। 

ঈদের আগে সুন্দর ত্বক পেতে যা করবেন

উজ্জ্বল ও স্বাস্থ্যকর ত্বকের জন্য তামান্না ভাটিয়ার ঘরে তৈরি ফেস প্যাক

১০ ধাপে ত্বকযত্নের দিন ফুরোল, এসেছে ‘স্মার্ট রেফারিং’

গরমে লিপস্টিক গলে যাওয়া বন্ধ করতে

প্রিয়াঙ্কার মতো উজ্জ্বল ত্বক পেতে চান? মেনে চলতে হবে এই নিয়মগুলো

প্রাকৃতিকভাবে মুখ পরিষ্কার রাখার ৫ টিপস

২৫ বৈশাখ রবীন্দ্রজয়ন্তী: ঠাকুরবাড়ির রূপচর্চা

শুষ্ক ত্বকে ময়শ্চারাইজার যুক্ত বডি ওয়াশ ব্যবহার করুন

রান্নাঘরে থাকা উপকরণে প্রতিদিনের রূপচর্চার উপায় জেনে নিন

এই গ্রীষ্মে অ্যালোভেরা জেল নিয়মিত ব্যবহার করুন