হোম > জীবনধারা > রূপবটিকা

স্ট্রেচ মার্ক দূর করতে কোলাজেন ট্রিটমেন্ট নিতে হবে

শোভন সাহা

প্রশ্ন: কিছু কিছু মেটালের গয়নায় আমার অ্যালার্জি আছে। গয়না পরলে কানে, গলায় কখনো কখনো হাতেও চুলকানি হয় এবং ফুসকুড়ি ওঠে। সামনে বিয়ে, বিভিন্ন অনুষ্ঠানে গয়না পরতে হবে। তা ছাড়া জরি বা চুমকিওয়ালা শাড়ি, ব্লাউজ পরলেও শরীরের বিভিন্ন জায়গায় লাল লাল দানা ওঠে। নিরাপদ কোনো ঘরোয়া সমাধান আছে কি এই অ্যালার্জি থেকে বাঁচার?
হ্যাপি আক্তার, কুমিল্লা

এ ধরনের অ্যালার্জি অনেকেরই থাকে। সে ক্ষেত্রে বিকল্প উপায় বেছে নিতে হবে। খাঁটি সোনা ও রুপার গয়না পরে দেখতে পারেন। এ ধরনের গয়নায় অ্যালার্জি হওয়ার আশঙ্কা কম। এর বাইরে অন্যান্য মেটালের গয়নার পরিবর্তে কাপড়, ক্লে, পার্ল বা মাটির গয়না ব্যবহার করতে পারেন। কাপড়ের বেলায়ও নরম ও পরতে আরাম এমন বিকল্প বেছে নিতে হবে।

প্রশ্ন: আমার চুল বেশ লম্বা। কিন্তু চুলের ওপরের দিক ঘন আর নিচের দিকে একেবারেই পাতলা ও সরু। সমান ঘনত্বের জন্য কি কোনো সমাধান আছে? বছরে দুবার আমি চুলের আগা ছাঁটাই করি।
রেহেনা পারভীন, নোয়াখালী

চুল ভালো রাখার জন্য মাসে একবার ট্রিম করা জরুরি। দীর্ঘদিন ট্রিম না করলে চুলের আগা একেবারে লেজের মতো সরু হয়ে পড়ে। আর চুল পড়ার সমস্যা থাকলে মাসে একবার ভালো পারলার থেকে হেয়ার ট্রিটমেন্ট করিয়ে নিতে হবে। 

প্রশ্ন: আমার থাই ও হাঁটুর পেছনে স্ট্রেচ মার্ক আছে। এগুলো দূর করতে কী করব?
নাম প্রকাশে অনিচ্ছুক, ঢাকা

স্ট্রেচ মার্ক দূর করতে কোলাজেন ট্রিটমেন্ট নিতে পারেন। এ ছাড়া কোলাজেনসমৃদ্ধ ক্রিমও ব্যবহার করা যায়। এরপরও যদি কাজ না হয়, তাহলে লেজার বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে।

পরামর্শ: শোভন সাহা,কসমেটোলজিস্ট শোভন মেকওভার

ত্বক ও চুলের যত্নে মেক্সিকানরা যেভাবে অ্যাভোকাডো ব্যবহার করেন

সিল্কি ও সুন্দর চুল পেতে জাপানিরা যে কাজগুলো করেন

স্টেজে চোখধাঁধানো রূপের গোপন রহস্য জানালেন শাকিরা নিজেই

আমের মৌসুমে ত্বক সুন্দর রাখার উপায়

প্রাকৃতিক উজ্জ্বল আভা পেতে তুর্কি নারীরা যেভাবে ত্বকের যত্ন নেন

বিশ্বকাপে খেলছে ক্লিওপেট্রার দেশ মিসর, জেনে নিন প্রাচীন মিসরীয়দের রূপচর্চার গল্প

বৃষ্টির পানি লেগে ক্ষতিগ্রস্ত চুল? জেনে নিন কোন ধরনের হেয়ার প্যাকে পাবেন উপকার

পারমানেন্ট কেরাটিন করালে চুল মসৃণ থাকবে

ত্বকের উজ্জ্বলতা বাড়াতে চিয়া বীজ ভেজানো পানি পানসহ আরও যা করেন ম্রুণাল ঠাকুর

জেনে নিন পূজা হেগড়ের রূপ রুটিন