হোম > জীবনধারা > রেসিপি

দুধের মিষ্টিতে স্প্যানিশ চমক

ফিচার ডেস্ক, ঢাকা 

ল্যাচে ফ্রিতা। ছবি: স্প্যানিশ সাভোর্স ডট কম

পায়েস, ক্ষীর বা ফিরনি তৈরিতে দুধের ব্যবহার আমাদের দেশে বেশ পরিচিত। তবে সেই পরিচিত দুধ দিয়ে তৈরি করা যায় ভিন্ন স্বাদের এক মিষ্টি পদ। এমনই একটি মজার পদ হলো স্পেনের ঐতিহ্যবাহী ল্যাচে ফ্রিতা। এর বাংলা অর্থ ভাজা দুধ। মচমচে আর ভেতরে নরম ও ক্রিমি বিদেশি স্বাদের এই মিষ্টি খাবার হতে পারে আপনার বিকেল বা সন্ধ্যার নাশতা।

উপকরণ

দুধ ৪ কাপ, কর্নস্টার্চ ও ময়দা আধা কাপ করে, চিনি পরিমাণমতো, ডিম ২টি, দারুচিনি ১টি, লেবুর খোসা ২ থেকে ৩ টুকরা, ভ্যানিলা এসেন্স ১ চা-চামচ এবং ভাজার জন্য অলিভ অয়েল পরিমাণমতো।

প্রণালি

প্রথমে কর্নস্টার্চ, চিনি ও অর্ধেক ময়দা একসঙ্গে মিশিয়ে নিন। এতে এক কাপ দুধ দিয়ে ভালোভাবে ফেটিয়ে রাখুন। এবার একটি প্যানে বাকি দুধ গরম করে তাতে দারুচিনির স্টিক, লেবুর খোসা ও ভ্যানিলা এসেন্স দিয়ে প্রায় ৫ মিনিট রেখে দিন। এরপর দুধ ছেঁকে কর্নস্টার্চের মিশ্রণের সঙ্গে মিশিয়ে নিন। কম আঁচে প্রায় ১৫ মিনিট নিয়মিত নেড়ে রান্না করুন। মিশ্রণটি ঘন হয়ে এলে তেল মাখানো একটি সমতল পাত্রে ঢেলে প্লাস্টিক র‍্যাপ দিয়ে ঢেকে ৪ ঘণ্টা ফ্রিজে রাখুন। জমে গেলে দুধের মিশ্রণটি পাত্র থেকে বের করে ছোট ছোট টুকরা করুন। প্রতিটি টুকরা প্রথমে ফেটানো ডিমে, এরপর ময়দায় গড়িয়ে নিন। হালকা আঁচে গরম অলিভ অয়েলে টুকরাগুলো হালকা বাদামি করে ভেজে নিন। সবশেষে চিনি ও দারুচিনিগুঁড়া মিশিয়ে তাতে ভাজা টুকরাগুলো ভালোভাবে গড়িয়ে নিন।

পরিবেশন

ল্যাচে ফ্রিতা গরম বা ঠান্ডা—দুইভাবে পরিবেশন করা যায়। চাইলে পাশে এক স্কুপ ভ্যানিলা আইসক্রিম রাখতে পারেন।

সূত্র: স্প্যানিশ সাবোরেস

ঘরেই বানান জাপানি ওকোনোমিয়াকি

২০ মিনিটে তৈরি করুন মিষ্টিকুমড়ার বাটার

নারকেলের দুধে তৈরি থাই স্যুপ টম খা গাই

মিসরের ফাত্তা: ভাত, মাংস আর মচমচে রুটির অনন্য আয়োজন

ফলের স্বাদে পাঁচ মজার বিদেশি ডেজার্ট

ঘরেই তৈরি করুন তুর্কি আদানা কাবাব

ওমেগা থ্রি-তে ভরা লেজের ভর্তা

সকাল বেলা বানিয়ে ফেলুন ভাতের ওমলেট

আমড়ায় টক-মিষ্টি দুই পদ

ঘরে অঙ্কুরিত শস্য দিয়ে তৈরি করুন ফালাফেল